মধ্যপ্রাচ্যে উত্তেজনা

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: ৪ জন নিহত, আহত অর্ধশতাধিক

আইডিএফ জনগণকে ক্ষেপণাস্ত্র আঘাতের স্থান বা ফুটেজ প্রকাশ না করার আহ্বান জানিয়েছে।

তেল আবিবসহ কেন্দ্রীয় অঞ্চলে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে। বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আকাশে দেখা গেছে ধোঁয়ার কুণ্ডলী। তেল আবিবের একটি ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে আইডিএফ-এর হোম ফ্রন্ট কমান্ড এক বেসামরিক নাগরিককে উদ্ধার করে।

শুক্রবার রাত ও শনিবার ভোরে ইসরায়েলের ওপর একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এতে অন্তত চারজন নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। ইসরায়েলে দেশব্যাপী আকাশ জুড়ে দেখা গেছে আগুনের গোলক ও আলোর রেখা। মূলত ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার বাধাদানের চেষ্টা ও ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার দৃশ্য ছিল এগুলো। খবর দ্য টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম জানায়, ইরানের হামলায় প্রাথমিকভাবে ৮০ জনের মতো ইসরায়েলি আহত হয়েছেন। এদের মধ্যে চারজন গুরুতর আহত হয়ে পরে মারা যান। আরো কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়। বাকিরা মাঝারি, সামান্য আঘাত অথবা চরম মানসিক আঘাতের শিকার।

ইরানি গণমাধ্যমের দাবি, শুক্রবার রাতেই শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, প্রকৃত সংখ্যা একশোর কম ছিল। তারা জানায়, রাতভর চারটি ধাপে আক্রমণ হয়েছে। প্রতিটি ধাপে ব্যবহৃত হয়েছে ডজনখানেক ক্ষেপণাস্ত্র।

তেল আবিবসহ কেন্দ্রীয় অঞ্চলে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে। বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আকাশে দেখা গেছে ধোঁয়ার কুণ্ডলী। তেল আবিবের একটি ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে আইডিএফ-এর হোম ফ্রন্ট কমান্ড এক বেসামরিক নাগরিককে উদ্ধার করে।

উত্তর ইসরায়েলের একটি শহরে প্রতিরক্ষাব্যবস্থায় ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্রের একটি বড় খণ্ড পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে।

আইডিএফ-এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফ্রিন বলেন, ‘বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই আকাশে প্রতিহত করা হয়েছে বা ইসরায়েলে পৌঁছানোর আগেই ভূপাতিত হয়েছে। কিছু ভবনে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে, যেগুলোর বেশিরভাগই বাধাদান করা ক্ষেপণাস্ত্রের টুকরো দ্বারা সৃষ্টি।‘

একজন মার্কিন কর্মকর্তা এএফপিকে জানান, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে লক্ষ্য করে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সহায়তা করছে। তবে মার্কিন ভূমিকার বিস্তারিত জানানো হয়নি।

আইডিএফ জনগণকে ক্ষেপণাস্ত্র আঘাতের স্থান বা ফুটেজ প্রকাশ না করার আহ্বান জানিয়ে বলেছে, ‘শত্রুপক্ষ’ এসব ফুটেজ ব্যবহার করে ভবিষ্যতের আক্রমণ উন্নত করতে পারে।

শুক্রবার রাত ৯টার পরপরই ইসরায়েলজুড়ে সতর্কতা বার্তা পাঠানো হয় এবং সেটা প্রথম ক্ষেপণাস্ত্র হামলার ১০ মিনিট আগেই। শনিবার মধ্যরাত ১টার পরে আবারো একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এরপর আরো কয়েকবার হামলা হয়, যার একটি সরাসরি মধ্য ইসরায়েলের একটি আবাসিক ভবনে আঘাত হানে। সেখানে অন্তত ২০ জন আহত এবং দুজন পরে মারা যান।

আরও