ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যোগ দিচ্ছেন ইউরোপীয় নেতারা

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টাবও সোমবারের বৈঠকে যোগ দেয়ার ঘোষণা দিয়েছেন।

ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে অংশ নিতে হোয়াইট হাউসে যাচ্ছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন ও আরো কয়েকজন শীর্ষ ইউরোপীয় নেতা।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে অংশ নিতে হোয়াইট হাউসে যাচ্ছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন ও আরো কয়েকজন শীর্ষ ইউরোপীয় নেতা। খবর বিবিসি।

রোববার এক বিবৃতিতে ভন ডার লেয়েন জানান, ‘আজ বিকালে আমি ব্রাসেলসে প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বাগত জানাব। আগামীকাল আমি তার সঙ্গে ওয়াশিংটনে যাব এবং প্রেসিডেন্ট ট্রাম্পসহ অন্যান্য ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে যোগ দেব।‘

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টাবও সোমবারের বৈঠকে যোগ দেয়ার ঘোষণা দিয়েছেন। জার্মান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠকের পর শান্তি প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে তথ্য বিনিময়ই হবে তার সফরের মূল লক্ষ্য। মার্জ নিরাপত্তা নিশ্চয়তা, আঞ্চলিক প্রশ্ন এবং রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা করবেন। পাশাপাশি তিনি জোর দেবেন নিষেধাজ্ঞার চাপ বজায় রাখার ওপর।

ইউক্রেন যুদ্ধ তৃতীয় বছরে গড়ালেও এখনো কোনো স্থায়ী সমাধান পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্ররা ইউক্রেনকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিয়ে আসছে, তবে সম্প্রতি ওয়াশিংটনে ট্রাম্প প্রশাসন ইউক্রেন নীতি পুনর্গঠনের ইঙ্গিত দিয়েছে।

আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠকে কোনো সমঝোতা না হওয়ায় নতুন করে কূটনৈতিক চাপ তৈরি হয়েছে। একদিকে ট্রাম্প স্থায়ী শান্তি চুক্তির পক্ষে অবস্থান নিচ্ছেন, অন্যদিকে ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলো উদ্বিগ্ন যে, এর ফলে তাদের উল্লেখযোগ্য ভূখণ্ড হাতছাড়া হতে পারে।

এই পরিস্থিতিতে হোয়াইট হাউসে জেলেনস্কি, ট্রাম্প ও ইউরোপীয় নেতাদের বৈঠককে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। এতে নিরাপত্তা নিশ্চয়তা, ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বহাল রাখা—সবকিছু নিয়েই নতুন দিকনির্দেশ তৈরি হতে পারে।

আরও