দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ ঘাঁটিতে হামলার দাবি ইসরায়েলের

বিবৃতিতে সেনাবাহিনী জানায়, দক্ষিণ লেবাননের নাকোরা অঞ্চলে হিজবুল্লাহ সংগঠনের রাদওয়ান ফোর্সের একটি সামরিক স্থাপনায় রাতভর তাদের একটি নৌযান হামলা চালিয়েছে। ইসরাইলি নাগরিকদের বিরুদ্ধে হামলার ষড়যন্ত্র করার জন্য হিজবুল্লাহ সাইটটি ব্যবহার করেছিল।

দক্ষিণ লেবাননের নাকুরা শহরের কাছে হিজবুল্লাহর একটি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি নৌবাহিনী। শনিবার (২১ জুন) এ তথ্য জানিয়েছে দেশটির সেনাবাহিনী। খবর এএফপির।

এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, দক্ষিণ লেবাননের নাকোরা অঞ্চলে হিজবুল্লাহ সংগঠনের রাদওয়ান ফোর্সের একটি সামরিক স্থাপনায় রাতভর তাদের একটি নৌযান হামলা চালিয়েছে। ইসরাইলি নাগরিকদের বিরুদ্ধে হামলার ষড়যন্ত্র করার জন্য হিজবুল্লাহ সাইটটি ব্যবহার করেছিল। কয়েক সপ্তাহ আগে একজন হিজবুল্লাহ সদস্যের বিরুদ্ধে তদন্তের পর এই হামলা চালানো হলো।

এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এখন পর্যন্ত ইসরায়েলের অভিযোগ ও দাবির পরিপ্রেক্ষিতে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এর একদিন আগেই লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীকে ইরান-ইসরাইল যুদ্ধে না জড়ানোর বিষয়ে সতর্ক করেছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

আরও