চাপ বা হুমকি দিয়ে ইরানকে আলোচনায় বসানো যাবে না: পেজেশকিয়ান
যুক্তরাষ্ট্র চাপ প্রয়োগ করে বা হুমকি দিয়ে ইরানকে আলোচনার টেবিলে বসাতে পারবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ তথ্য জানিয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে এক ফোনালাপে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, বর্তমান মার্কিন পদক্ষেপগুলো দুই দেশের মধ্যকার পারস্পরিক আস্থা নষ্ট করছে ও সংলাপের পথ আরো জটিল করে তুলছে।
এ সময় তিনি স্পষ্ট করে বলেন, ওয়াশিংটন যদি শত্রুতামূলক আচরণ ও চাপ সৃষ্টি বন্ধ না করে, তবে কোনো অগ্রগতি সম্ভব নয়। আলোচনার পরিবেশ তৈরি করতে হলে যুক্তরাষ্ট্রকে আগে সব ধরনের কার্যকরী বাধা দূর করতে হবে। এর মধ্যে ইরানি বন্দরগুলোতে চলাচলকারী জাহাজের ওপর থেকে অবরোধ প্রত্যাহার অন্যতম।
সূত্র- সিএনএন