ইবোলা ঠেকাতে মধ্য উগান্ডায় লকডাউন

সংক্রামক রোগ ইবোলার প্রাদুর্ভাব ঠেকাতে মধ্য উগান্ডার দুটি জেলায় লকডাউন দেয়া হয়েছে। ওই সব অঞ্চলের ২১ দিনের জন্য চলাচল সীমিত করা হয়েছে বলে গতকাল শনিবার জানিয়েছেন প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনি

সংক্রামক রোগ ইবোলার প্রাদুর্ভাব ঠেকাতে মধ্য উগান্ডার দুটি জেলায় লকডাউন দেয়া হয়েছে। ওই অঞ্চলে ২১ দিনের জন্য চলাচল সীমিত করা হয়েছে বলে গতকাল শনিবার জানিয়েছেন প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনি।

এর আওতায় মুবেন্দে ও কাসান্ডা জেলায় সারারাত কারফিউ জারি থাকবে। এ ছাড়া উপাসনালয় ও বিনোদনকেন্দ্রগুলো বন্ধের ঘোষণা দেয়া হয়েছে।

জাতীয় টেলিভিশনে এক ভাষণে মুসেভেনি জানান, মহামারীর কেন্দ্রস্থল মধ্য উগান্ডার ওই দুই জেলায়। সেখানে রোগের বিস্তার রোধে লকডাউন কার্যকর করা হচ্ছে।

তিনি বলেন, ইবোলার বিস্তার নিয়ন্ত্রণে এ ব্যবস্থা সাময়িক। সবার উচিত প্রাদুর্ভাব ঠেকাতে কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করা।

গত ২০ সেপ্টেম্বরের পর থেকে ইবোলায় পূর্ব আফ্রিকার দেশটিতে ১৯ জন মারা গিয়েছে।

আরও