তেলাপোকা মারতে গিয়ে অ্যাপার্টমেন্টে আগুন, ওসানে প্রাণহানি

অগ্নিকাণ্ডের ফলে পঞ্চম তলার এক চীনা নারী তার স্বামী ও দুই মাসের শিশুকে নিয়ে আটকে পড়েন। তারা তাদের দুই মাসের শিশুকে পাশের ভবনের প্রতিবেশীর হাতে জানালা দিয়ে তুলে দিতে সক্ষম হন। কিন্তু নিজে পার হতে গিয়ে ওই নারী নিচে পড়ে যান।

দক্ষিণ কোরিয়ার ওসান শহরে এক তরুণীর তেলাপোকা মারার প্রচেষ্টা শেষ হলো মর্মান্তিক অগ্নিকাণ্ডে। পুলিশ জানিয়েছে, ওই নারী নিজের ফ্ল্যাটে লাইটার ও দাহ্য স্প্রে ব্যবহার করে তেলাপোকা পোড়াতে গিয়ে পুরো ভবনে আগুন লাগিয়ে ফেলেন। এতে প্রতিবেশী এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। খবর বিবিসি।

স্থানীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, ওই তরুণী এর আগেও একই পদ্ধতি ব্যবহার করেছেন বলে জানান। কিন্তু সোমবার তার অ্যাপার্টমেন্টের জিনিসপত্রে দ্রুত আগুন ধরে যায়। আগুনের ধোঁয়ায় চারদিক ঢেকে গেলে সৃষ্টি হয় আতঙ্ক।

অগ্নিকাণ্ডের ফলে পঞ্চম তলার এক চীনা নারী তার স্বামী ও দুই মাসের শিশুকে নিয়ে আটকে পড়েন। তারা তাদের দুই মাসের শিশুকে পাশের ভবনের প্রতিবেশীর হাতে জানালা দিয়ে তুলে দিতে সক্ষম হন। কিন্তু নিজে পার হতে গিয়ে ওই নারী নিচে পড়ে যান। পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, ধোঁয়ায় ভরে যাওয়ায় ভবনের সিঁড়িপথ দিয়ে পালানো সম্ভব ছিল না। তাই দম্পতি জানালা দিয়ে পালানোর চেষ্টা করেছিলেন।

ওই ভবনের প্রথম তলায় ছিল দোকানপাট এবং দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ৩২টি আবাসিক ইউনিট। এ অগ্নিকাণ্ডে ভবনের আরো আট বাসিন্দা ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন।

পুলিশ জানিয়েছে, তারা অভিযুক্ত তরুণীর বিরুদ্ধে অসাবধানতাবশত আগুন লাগানো এবং অবহেলাজনিত কারণে মৃত্যু ঘটানোর অভিযোগ আনতে পারে।

আরও