সৌদি আরবে হুতি হামলায় বাংলাদেশিসহ হতাহত ৯

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জাজান প্রদেশে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ ৯ জন হতাহত হয়েছেন। এ ঘটনায় নিহতের সংখ্যা দুই।

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জাজান প্রদেশে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ ৯ জন হতাহত হয়েছেন। এ ঘটনায় নিহতের সংখ্যা দুই।

জেনারেল ডিরেক্টরেট অব সিভিল ডিফেন্সের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আল-হাম্মাদের বরাত দিয়ে গতকাল শুক্রবার সৌদি প্রেস অ্যাজেন্সি হতাহতের এ তথ্য নিশ্চিত করে। আজ শনিবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে।

খবরে বলা হয়, হুথিদের ছোড়া রকেট হামলায় ইয়েমেনের সীমান্তবর্তী জিজান প্রদেশের একাধিক বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় যে দুজন নিহত হয়েছেন তারা সৌদি নাগরিক। সাত আহতের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক। তাদের প্রয়োজনীয় চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আল-হাম্মাদ।

হামলার পরপরই ইয়েমেনে হুথি যোদ্ধাদের ওপর হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। এছাড়া হুথিদের এ হামলার জবাবে ভবিষ্যতে তাদের লক্ষ্যবস্তুতে আক্রমণ আরো বাড়ানোর ঘোষণাও দিয়েছে জোটটি।

আরও