ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলায় কিশোরী মা ও শিশুসহ নিহত ৬

মধ্য ক্যালিফোর্নিয়ার একটি বাড়িতে বন্দুকধারীর গুলিতে ১৭ বছর বয়সী মা এবং তার ৬ মাসের শিশুসহ ছয়জন নিহত হয়েছে। গতকাল সোমবার (১৬ জানুয়ারি) ভোরের ওই ঘটনার পর অন্তত দুই সন্দেহভাজনকে খোঁজা হচ্ছে বলে জানায় পুলিশ

মধ্য ক্যালিফোর্নিয়ার একটি বাড়িতে বন্দুকধারীর গুলিতে ১৭ বছর বয়সী মা এবং তার ৬ মাসের শিশুসহ ছয়জন নিহত হয়েছে। গতকাল সোমবার (১৬ জানুয়ারি) ভোরের ওই ঘটনার পর অন্তত দুই সন্দেহভাজনকে খোঁজা হচ্ছে বলে জানায় পুলিশ। খবর এপি।

স্থানীয় শেরিফ অফিস বলছে, গোলাগুলির শব্দ শুনে এলাকার বাসিন্দারা খবর দেন। এরপর পুলিশ এসে সড়ক ও বাড়িতে ছয়জনের মৃতদেহ খুঁজে পায়।

সড়ক মৃত অবস্থায় দুজন ও তৃতীয়জনকে বাসভবনের দরজায় গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। বাড়ির ভেতর তিনজনকে পাওয়া যায়। তাদের একজনকে জীবিত উদ্ধার করা হলেও পরে হাসপাতালে মারা যান।

শেরিফ মাইক বুদ্রো জানান, তদন্তকারীরা অন্তত দুই সন্দেহভাজনকে খুঁজছেন। হত্যাকাণ্ডের সঙ্গে একটি চক্র জড়িত রয়েছে বলে ধারণা করছেন তারা।

গত সপ্তাহে ওই বাড়িতে মাদক সংশ্লিষ্ট অভিযান পরিচালনা করেছিল পুলিশ। ধারণা করা হচ্ছে, পরিকল্পনা করেই ওই পরিবারের ওপর হামলা চালানো হয়েছে।

আরও