আমেরিকায় সুনামি ধ্বংসাত্মক হবে না, বলছেন ভূকম্পবিদ

ড. লুসি জোন্স বলেন, হাওয়াইয়ে ঢেউয়ের উচ্চতা ৩ থেকে ১০ ফুট পর্যন্ত হতে পারে এবং ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় ঢেউ ১ থেকে ২ ফুট পর্যন্ত উঠতে পারে। তুলনায়, ২০১১ সালে জাপানে সুনামির ঢেউ ছিল ৪২ ফুট পর্যন্ত।

প্রশান্ত মহাসাগরে রাশিয়ার কামচাটকা উপদ্বীপের উপকূলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে আমেরিকার কোথাও প্রাণঘাতী ধ্বংসযজ্ঞের আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন বিশিষ্ট ভূকম্পবিদ ড. লুসি জোন্স। তবে হাওয়াই এবং ক্যালিফোর্নিয়ায় বন্দরের অবকাঠামো ও উপকূলীয় সম্পত্তির ক্ষতি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। খবর বিবিসি।

ড. লুসি জোন্স বলেন, হাওয়াইয়ে ঢেউয়ের উচ্চতা ৩ থেকে ১০ ফুট পর্যন্ত হতে পারে এবং ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় ঢেউ ১ থেকে ২ ফুট পর্যন্ত উঠতে পারে। তুলনায়, ২০১১ সালে জাপানে সুনামির ঢেউ ছিল ৪২ ফুট পর্যন্ত।

তিনি বলেন, ‘সুনামি একটা ঢেউ না, বরং সাময়িকভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কতটা বাড়ে, সেটা বোঝাতে বলা হয়।‘ তিনি আরো বলেন, উত্তর ক্যালিফোর্নিয়ার ক্রেসেন্ট সিটি বন্দরে ৬ ফুট উচ্চতার ঢেউ আসার সম্ভাবনা রয়েছে।

আশ্চর্যের বিষয় হলো, সান্তা বারবারায় ঢেউয়ের পূর্বাভাস ব্রিটিশ কলাম্বিয়া (কানাডা) ও ওয়াশিংটন রাজ্যের তুলনায় বেশি, যদিও ক্যালিফোর্নিয়া ভূমিকম্পকেন্দ্র থেকে আরো দূরে। ড. জোন্স এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে বলেন, সমুদ্রের মধ্যকার ঢেউ তৈরির প্রকৃতি ও দিক নির্ধারণকারী প্যাটার্নের কারণেই এমনটা হতে পারে।

তিনি আরো জানান, লস অ্যাঞ্জেলস উপকূলের ক্যাটালিনা দ্বীপে এক ক্যাম্প কাউন্সেলরের সঙ্গে কথা বলছিলেন, যেখানে স্থানীয় সময় রাত ১টার দিকে ঢেউ পৌঁছানোর কথা রয়েছে।

‘তারা এখনো ক্যাম্প খালি করছে না,’ বলেন ড. জোন্স। ‘তবে সুরক্ষার স্বার্থে তারা সৈকতের সবচেয়ে কাছের কেবিনগুলো থেকে শিশুদের সরিয়ে নিতে পারে।‘

বিশেষজ্ঞরা বলছেন, এই সুনামি প্রশান্ত মহাসাগরীয় উপকূলে বিচ্ছিন্ন কিছু ক্ষতির কারণ হতে পারে, তবে জীবনহানির সম্ভাবনা নেই বললেই চলে। তবু সমুদ্রসৈকত, বন্দর, ও জলাধার এলাকা থেকে সাবধানতা অবলম্বন করে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

আরও