ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮, আহত ডজনের বেশি: পাকিস্তান সেনাবাহিনী

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ এক টেলিভিশন ভাষণে জানান, ভারতের চালানো হামলায় পাঞ্জাব প্রদেশের আহমেদপুর ইস্ট এলাকায় পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আরো তিনজন প্রাণ হারিয়েছেন।

ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা ফের তীব্র আকার ধারণ করেছে। বুধবার ভোরে ভারতের ছোড়া ক্ষেপণাস্ত্র পাকিস্তান-নিয়ন্ত্রিত ভূখণ্ডে আঘাত হানে, এতে অন্তত আটজন নিহত ও ৩৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা। খবর এপি।

ভারত দাবি করেছে, তারা জঙ্গিদের ব্যবহৃত অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ এক টেলিভিশন ভাষণে জানান, ভারতের চালানো হামলায় পাঞ্জাব প্রদেশের আহমেদপুর ইস্ট এলাকায় পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আরো তিনজন প্রাণ হারিয়েছেন।

তিনি বলেন, ‘এই মুহূর্তে শত্রুর আক্রমণের জবাবে পাল্টা ব্যবস্থা নেয়া হচ্ছে।‘

পাকিস্তানি পক্ষের এই অভিযোগের বিষয়ে ভারতের তরফ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি। তবে চলমান উত্তেজনায় দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

আরও