স্থানীয় গণমাধ্যমের মতে, এটি চলতি বছর চীনে গাড়ি ফিরিয়ে নেয়ার সবচেয়ে বড় ঘটনা। সম্প্রতি চীনের একাধিক সড়ক দুর্ঘটনার তথ্যে দেখা গেছে, দুর্ঘটনার পর বৈদ্যুতিক গোলযোগের কারণে হিডেন ইলেকট্রনিক দরজার লক অকেজো হয়ে যায়। এতে ভেতরের যাত্রীরা আটকা পড়ে ও বাইরে থেকে উদ্ধারকারীরাও সময়মতো দরজা খুলতে পারে না। চরম জরুরি পরিস্থিতিতে এসব লুকানো হ্যান্ডেল প্রাণ রক্ষায় বড় বাধা হয়ে দাঁড়ায়। এ কারণে সম্প্রতি চীন লুকানো ডোর হ্যান্ডেল ব্যবহারের ওপর কড়াকড়ি আরোপ করেছে ও ২০২৭ সাল থেকে তা সম্পূর্ণ নিষিদ্ধ করার পরিকল্পনা করছে।
ঝুঁকি এড়াতে মার্কিন ইভি নির্মাতা প্রতিষ্ঠানটি গাড়িতে সফটওয়্যার আপডেট দেয়ার কথা জানিয়েছে। দুর্ঘটনার সময় এটি স্বয়ংক্রিয়ভাবে জানালা নামিয়ে দেবে ও ম্যানুয়াল লক খোলার স্থানে নির্দেশিকা যুক্ত করবে।
টেসলা ছাড়াও চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি প্রায় ৩ লাখ ৯০ হাজার ও লিপমোটর ৩ লাখ ৭০ হাজারের বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে। এছাড়া গিলি ও এক্সপেংয়ের মতো নামি ব্র্যান্ডগুলোও বেশকিছু মডেল প্রত্যাহার করছে।