শুল্ক ইস্যুতে ট্রাম্পকে ফোন নয়, ‘নিজেকে’ অপমান করবেন না ব্রাজিল প্রেসিডেন্ট

‘জেলেনস্কি ও রামাফোসার সঙ্গে যেভাবে তিনি আচরণ করেছেন, তা একপ্রকার অপমান। একজন প্রেসিডেন্ট আরেকজনকে অপমান করতে পারেন না।‘

লুলা বলেন, যুক্তরাষ্ট্র-ব্রাজিল সম্পর্ক ২০০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছে। ব্রাজিলের সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিচার বন্ধের শর্তে ট্রাম্প নতুন শুল্ক আরোপ করার প্রেক্ষিতে অবস্থার এ পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেন লুলা।

যুক্তরাষ্ট্র ব্রাজিলিয়ান পণ্যের ওপর শুল্ক ৫০ শতাংশে উন্নীত করার পর ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা জানিয়েছেন, তিনি এখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি আলোচনার কোনো সুযোগ দেখছেন না। ‘আজ আমার অন্তর্জ্ঞান বলছে, ট্রাম্প আলোচনা করতে চান না। আমি নিজেকে অপমানিত করব না,’ বলেন লুলা। খবর রয়টার্স।

তিনি জানান, ব্রাজিল পাল্টা শুল্ক আরোপের পরিকল্পনা করছে না, বরং মন্ত্রী পর্যায়ে আলোচনা চালিয়ে যেতে চায়। তবে তিনি নিজে এখনই হোয়াইট হাউসে ফোন করবেন না।

লুলা বলেন, যুক্তরাষ্ট্র-ব্রাজিল সম্পর্ক ২০০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছে। ব্রাজিলের সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিচার বন্ধের শর্তে ট্রাম্প নতুন শুল্ক আরোপ করার প্রেক্ষিতে অবস্থার এ পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেন লুলা।

ব্রাজিলের সুপ্রিম কোর্টে বলসোনারোর বিচার হচ্ছে এবং লুলার মতে, ‘ট্রাম্প কী বললেন, তা কোর্টের বিবেচ্য নয়।‘

তিনি ট্রাম্পের আগের আচরণের উদাহরণ টেনে বলেন, ‘জেলেনস্কি ও রামাফোসার সঙ্গে যেভাবে তিনি আচরণ করেছেন, তা একপ্রকার অপমান। একজন প্রেসিডেন্ট আরেকজনকে অপমান করতে পারেন না।‘

যুক্তরাষ্ট্রে সমতার ভিত্তিতে কর আরোপেরও চিন্তা করছে ব্রাজিল, বিশেষ করে বড় মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর। পাশাপাশি, জাতীয় খনিজ সম্পদ নিয়ে নতুন নীতি আনার কথাও বলেন লুলা।

এছাড়া তিনি জানান, ব্রিকসভুক্ত দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের শুল্কের বিরুদ্ধে যৌথ প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করবেন এবং সম্ভব হলে বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) একটি সমন্বিত অভিযোগও দায়ের করা হবে।

‘আমি দর কষাকষি করেই বড় হয়েছি,’ বলেন সাবেক শ্রমিক নেতা লুলা, ‘কিন্তু এখন আমাদের ধৈর্য ধরতে হবে।‘

আরও