চলছে ভোট গণনা

তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনে চমকে দিলেন বিজয়

বিভিন্ন এক্সিট পোল থেকে পাওয়া ইঙ্গিত অনুযায়ী, তার ভালো পারফরম্যান্স প্রত্যাশিত ছিল, কিন্তু গণনায় ওঠে আসা প্রবণতা চমকে দিয়েছে

ভারতের তামিলনাডু রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। স্থানীয় সময় দুপুর ১২টা পর্যন্ত পাওয়া ফল বলছে, দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সুপারস্টার জোসেফ বিজয়ের দল টিভিকে (তামিলগা ভেট্টি কাজাগাম) মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের দল ডিএমকে-কে পেছনে ফেলে দিয়েছে। খবর বিবিসি।

ডেটানেটের তথ্যানুযায়ী, টিভিকে ১০৪টি আসনে এগিয়ে রয়েছে।

অন্যদিকে, শাসক দল দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম (ডিএমকে) ৫২টি আসনে এগিয়ে আছে। বিরোধী দল এআইএডিএমকে ৭৬ টি আসনে এগিয়ে রয়েছে।

অভিনেতা বিজয় তামিলনাড়ুর পাশাপাশি ভারতের অন্যান্য প্রান্তেও চলচ্চিত্রপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয়। তিনি বিজয় থালাপতি নামে বহুল পরিচিত।

বিভিন্ন এক্সিট পোল থেকে পাওয়া ইঙ্গিত অনুযায়ী, তার ভালো পারফরম্যান্স প্রত্যাশিত ছিল, কিন্তু গণনায় ওঠে আসা প্রবণতা চমকে দিয়েছে।

আরও