ভারতের গুজরাটের আহমেদাবাদে বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট বিধ্বস্তের ঘটনায় পাঁচজন মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে ও অনেকেই আহত হয়েছেন।
নিহতদের মধ্যে চারজন স্নাতক পর্যায়ের শিক্ষার্থী এবং একজন স্নাতকোত্তর শিক্ষার্থী রয়েছেন।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকগামী এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১ যাত্রা শুরুর কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের ওই উড়োজাহাজে মোট ২৪২ জন আরোহী ছিলেন।