আর ক্ষেপণাস্ত্র ছুড়লে তেহরান জ্বলবে: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

ইরানকে নতুন হামলা নিয়ে হুঁশিয়ার করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি বলেছেন, ইরান যদি ইসরায়েলে আর ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তবে পাল্টা হামলা চালিয়ে তেহরানকে জ্বালিয়ে দেয়া হবে।

ইরানকে নতুন হামলা নিয়ে হুঁশিয়ার করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি বলেছেন, ইরান যদি ইসরায়েলে আর ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তবে পাল্টা হামলা চালিয়ে তেহরানকে জ্বালিয়ে দেয়া হবে। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সিএনএন।

শনিবার এক বিবৃতিতে ইসরায়েল কাৎজ সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি ইরান ইসরায়েলের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো অব্যাহত রাখে, তবে তেহরান জ্বলবে।

বিবৃতিতে তিনি আরো বলেন, ‘ইরানের স্বৈরশাসক দেশটির নাগরিকদের জিম্মি করে রেখেছেন। তিনি এমন এক পরিস্থিতি তৈরি করছেন যার জন্য ইরানের সাধারণ মানুষকে, বিশেষত তেহরানের বাসিন্দাদেরকে চড়া মূল্য দিতে হতে পারে।’

কাৎজ আরো বলেন, ‘যদি খামেনি ইসরায়েলের ঘরবাড়িতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রাখেন, তাহলে তেহরান আগুনে পুড়ে ছাই হবে।’

এ মন্তব্য এমন এক সময় এল, যখন ইরান যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সকে হুঁশিয়ারি দিয়ে বলেছে তারা যেন ইসরায়েলের ওপর ইরানি হামলা প্রতিরোধে হস্তক্ষেপ না করে। এর আগে তেহরান জানিয়েছে, পশ্চিমা শক্তিগুলো যদি হস্তক্ষেপ করে, তবে তাদের আঞ্চলিক ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু বানানো হবে।

আরও