হন্ডুরাসে মানবাধিকার কর্মীরা নিপীড়িত

মানবাধিকার কর্মীদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ হন্ডুরাস। খনি অনুসন্ধান ও জলবিদ্যুৎ প্রকল্পের নামে আদিবাসী জমি অধিগ্রহণের জেরে দেশটিতে বেড়েছে অসন্তোষ।

মানবাধিকার কর্মীদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ হন্ডুরাস। খনি অনুসন্ধান জলবিদ্যুৎ প্রকল্পের নামে আদিবাসী জমি অধিগ্রহণের জেরে দেশটিতে বেড়েছে অসন্তোষ। ভূমি অধিকার নিয়ে কথা বললেই পরিণতি হচ্ছে ভয়াবহ। দেশটিতে সফরকালে সম্প্রতি এমনটাই জানিয়েছে ইন্টার-আমেরিকান কমিশন অন হিউম্যান রাইটস (আইএসিএইচআর) খবর রয়টার্স।

আইএসিএইচআরের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম চার মাসেই দেশটিতে আটজন মানবাধিকার কর্মী খুন হয়েছেন। ২০২২ সালে হত্যার সংখ্যা ছিল ১৭ জন। ভূমি মালিকানা নিয়ে বিবাদ দেশটিতে প্রধান সমস্যায় পরিণত হয়েছে। বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠী, বিশেষ করে আফ্রো-হন্ডুরাস গারিফুনা জাতিগোষ্ঠীর পৈতৃক ভূমিতে পর্যটন বাণিজ্যিক প্রকল্প স্থাপন নিয়ে চলছে টানাপড়েন। ২০১৬ সালে পরিবেশবাদী আদিবাসী নেত্রী বার্টা কাসেরেস আততায়ীর হাতে নিহত হন। তিনি তার পূর্বপুরুষের জমিতে জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ তৈরিতে বাধা দেন। পরবর্তী সময়ে খুনের শাস্তি হিসেবে আটজনকে দেয়া হয় মৃত্যুদণ্ড। তাদের মধ্যে কোম্পানির দুই নির্বাহীও ছিলেন। বাঁধ প্রকল্প তৈরিতে কাজ করতেন তারা।

আইএসিএইচআর ওয়াশিংটনভিত্তিক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। সম্প্রতি হন্ডুরাসের বামপন্থী সরকারের প্রেসিডেন্ট শিয়োমারা কাস্ত্রোর আহ্বানে দেশটিতে আনুষ্ঠানিকভাবে সফর করে। যারাই ভূমি অঞ্চলের অধিকার নিয়ে কথা বলে, তারাই বিপদে পড়ার ঝুঁকিতে থাকে। প্রতিষ্ঠানটির কমিশনার মার্গারেট মে ম্যাকাউলের মতে, মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে সহিংসতার পরিস্থিতি আশঙ্কাজনক।

আরও