হাইতিতে ভূমিকম্পের পর ঝড়বৃষ্টি, নিহতের সংখ্যা বেড়ে ১৯৪১

৭২ ঘণ্টা পর ১৬ জন জীবিত উদ্ধার

হাইতিতে ভূমিকম্পের পর দেশটির দক্ষিণ উপকূলে ঝড়বৃষ্টি দেখা দিয়েছে। প্রবল বর্ষণে বন্যার শঙ্কা রয়েছে । ভূমিকম্পের ধ্বংসাবশেষ ভবন থেকে ৭২ ঘন্টা পর কমপক্ষে ১৬ জনকে জীবিত উদ্ধার এবং ৯ জনের মরদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৪১ জনে।

হাইতিতে ভূমিকম্পের পর দেশটির দক্ষিণ উপকূলে ঝড়বৃষ্টি দেখা দিয়েছে। প্রবল বর্ষণে বন্যার শঙ্কা রয়েছে । ভূমিকম্পের ধ্বংসাবশেষ ভবন থেকে ৭২ ঘন্টা পর কমপক্ষে ১৬ জনকে জীবিত উদ্ধার এবং ৯ জনের মরদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৪১ জনে। খবর রয়টার্স।

গত শনিবার সকালে হাইতির পশ্চিমাঞ্চলে আঘাত হানা এই শক্তিশালী ভূমিকম্পে আহত হয়েছেন ৯ হাজার ৯০০ জন মানুষ। এছাড়াও ৩৭ হাজার ৩১২ বাড়িঘর ধ্বংসপ্রাপ্ত হয়েছে। বেঁচে যাওয়া লোকজন খাবার,আশ্রয় এবং চিকিৎসা সংকটে ভুগছেন। সব মিলিয়ে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। 

এদিকে ভূমিকম্পে অনেক হাসপাতাল ক্ষতিগ্রস্ত হওয়ায় ও রোগীর চাপ বেশি থাকায় সেবা দিতে হিমশিমে পড়েছে চিকিৎসকরা। তাই কোথাও কোথাও হাসপাতালের সামনে তাঁবু নির্মাণ করে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তারপরও রোগীরা চিকিৎসা না পাওয়ার অভিযোগ করছেন।

হাইতির সিভিল প্রোটেকশন এজেন্সির সূত্রে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করছে। দ্য ইন্ডিপেন্ডেন্ট বলছে, ভূমিকম্পে ভেঙে পড়া ওই ভবনটি আগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আঞ্চলিক দফতর হিসেবে ব্যবহৃত হতো। 

এদিকে হাইতির কর্তৃপক্ষ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন।

আরও