ট্রাম্প চাইলে যুদ্ধের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

এ মন্তব্য ইঙ্গিত দিচ্ছে, ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে সম্ভাব্য সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে এবং প্রেসিডেন্টের নির্দেশের অপেক্ষায় রয়েছে পেন্টাগন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সিদ্ধান্ত নেন, তবে পেন্টাগন সে নির্দেশ কার্যকর করতে সম্পূর্ণ প্রস্তুত।

সিনেটের এক শুনানিতে ইরানের সঙ্গে সম্ভাব্য সংঘাত প্রসঙ্গে প্রশ্নের জবাবে হেগসেথ বলেন, ‘আমি প্রকাশ্য কোনো মঞ্চে বলব না যে প্রেসিডেন্টকে ইরানে হামলার জন্য কোনো বিকল্প দেয়া হয়েছে কি না। তবে যুদ্ধ কিংবা শান্তির মতো সিদ্ধান্ত যদি নেয়া হয়, তাহলে প্রতিরক্ষা মন্ত্রণালয় তা বাস্তবায়নে প্রস্তুত।”

এ মন্তব্য ইঙ্গিত দিচ্ছে, ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে সম্ভাব্য সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে এবং প্রেসিডেন্টের নির্দেশের অপেক্ষায় রয়েছে পেন্টাগন।

সূত্র : আল জাজিরা

আরও