আবারও
সক্রিয় হয়ে উঠেছে হাওয়াই দ্বীপপুঞ্জের কিলাউয়া আগ্নেয়গিরি। যুক্তরাষ্ট্র ভিত্তিক
ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাতে রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার থেকেই আগ্নেয়গিরিটির
লাভা উদগীরণ শুরু হয়েছে।
হাওয়াই ইমারজেন্সি ম্যানেজমেন্ট
এজেন্সি জানিয়েছে, অগ্ন্যুৎপাত এখনো গর্তের
মধ্যে সীমাবদ্ধ। তবে কালো ধোঁয়া ও ছাইয়ে ঢেকে গেছে চারপাশ। বাতাসে ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস। এর ফলে স্থানীয়রা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন। অগ্নুৎপাতের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের
এলাকার আবাদি ফসল।
কর্মকর্তারা ‘লাল’ স্তরে আগ্নেয়গিরির
সতর্কতা জারি করেছে। তবে এ অগ্নুৎপাতের ফলে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ২০২১ সালে অগ্ন্যুৎপাত
শুরু হয় কিলাউয়াতে। এরপর গত মাসে এর লাভা উদগিরণ বন্ধ হয়। এখন নতুন করে উদগিরণ
শুরু হওয়ায় এর শীর্ষে কম্পনের মাত্রা বেড়েছে।