যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে অন্তত ২৫ জন নিহত

২০টির বেশি অঙ্গরাজ্যে তাপমাত্রা ছাড়িয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস

ওয়াশিংটনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে শনিবার রাত পর্যন্ত তাপজনিত অসুস্থতায় ৫১ জন চিকিৎসা নেন। এর মধ্যে ১২ জনকে হাসপাতালে নিতে হয়। তীব্র গরমের কারণে স্বাধীনতা দিবসের শোভাযাত্রাসহ কয়েকটি অনুষ্ঠান বাতিল করা হয়। জাতীয় মলে আয়োজিত ‘গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’ও সাময়িক বন্ধ রাখা হয়

যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র তাপপ্রবাহে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। দেশটির পূর্বাঞ্চলজুড়ে বিস্তৃত তাপগম্বুজের প্রভাবে ২০টির বেশি অঙ্গরাজ্যে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠেছে। এখনো প্রায় ১৪ কোটি মানুষ তাপপ্রবাহ সতর্কতার আওতায় রয়েছে। খবর দ্য গার্ডিয়ান।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু সংকটের কারণেই এমন চরম তাপপ্রবাহের ঘটনা বাড়ছে।

তীব্র গরমে সবচেয়ে বেশি বিপর্যয় ঘটেছে নিউজার্সিতে। সেখানকার ১০টি কাউন্টিতে ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যাদের বেশির ভাগকেই শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রহীন ঘরে, রাস্তায় বা পার্ক করা গাড়িতে মৃত অবস্থায় উদ্ধার হন। মৃতদের বয়স ৩৫-৮০ বছরের মধ্যে। এছাড়া ইলিনয়ের কুক কাউন্টিতে হৃদরোগে আক্রান্ত এক ব্যক্তি এবং মিসিসিপির হিন্ডস কাউন্টিতে মিচেল রে কুলি (৭৪) নামে এক নিখোঁজ বৃদ্ধের মৃত্যু হয়েছে অতিরিক্ত গরমের কারণে।

এর আগে, ২৭ জুন একই অঙ্গরাজ্যে ৮৩ বছর বয়সী মার্থা আইরিন ভ্যান এগমন্ড বাগানে পড়ে যান। তাকে তুলতে গিয়ে স্বামীও পড়ে যান। দীর্ঘ সময় রোদে পড়ে থাকার পর প্রতিবেশীরা উদ্ধার করলেও মার্থাকে বাঁচানো যায়নি।

তীব্র তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরের ওয়েস্ট সাইডে একটি খোলা ফায়ার হাইড্রেন্টের পানি দিয়ে শরীর ঠান্ডা করছেন এক ব্যক্তি

ওয়াশিংটনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে শনিবার রাত পর্যন্ত তাপজনিত অসুস্থতায় ৫১ জন চিকিৎসা নেন। এর মধ্যে ১২ জনকে হাসপাতালে নিতে হয়। তীব্র গরমের কারণে স্বাধীনতা দিবসের শোভাযাত্রাসহ কয়েকটি অনুষ্ঠান বাতিল করা হয়। জাতীয় মলে আয়োজিত ‘গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’ও সাময়িক বন্ধ রাখা হয়।

দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, উত্তরাঞ্চল থেকে শীতল বাতাস প্রবেশ করায় কিছু এলাকায় তাপমাত্রা কমতে পারে। তবে সংস্থাটি পর্যাপ্ত পানি পান, রোদ এড়িয়ে চলা, শীতাতপ নিয়ন্ত্রিত স্থানে থাকা এবং স্বজন ও প্রতিবেশীদের খোঁজ রাখার পরামর্শ দিয়েছে।

জলবায়ু বিশেষজ্ঞদের মতে, গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানো না গেলে এমন তাপপ্রবাহ আরো ঘন ঘন দেখা দেবে।

আরও