ইরানের তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার ‘কঠিন জবাব’ দেয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটি। আজ সোমবার (২৩ জুন) রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত এক ভিডিও ক্লিপে ইরানের সেনাবাহিনীর খাতাম আল-আন্বিয়া ইউনিটের মুখপাত্র এ হুঁশিয়ারি জানান।
আল-জাজিরার প্রতিবেদন উল্লেখ করা হয়, ওই ভিডিওতে মুখপাত্র বলেন, ইসরায়েলের পক্ষ হয়ে 'অপরাধমূলক' কাজ করেছে যুক্তরাষ্ট্র, যা স্পষ্টভাবে ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে। মৃতপ্রায় জায়নবাদী শাসনকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে এই শত্রুতামূলক কাজটি করা হয়েছে।
তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের এই হামলা শুধু ইরানের 'বৈধ ও বহুমাত্রিক লক্ষ্যবস্তুর পরিসর' আরো বিস্তৃত করেছে।
খাতাম আল-আন্বিয়া হলো ইরানি সশস্ত্র বাহিনীর একটি বিশেষ ইউনিট, যা ইরানের জেনারেল স্টাফের সরাসরি অধীনে পরিচালিত এবং এটি ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) থেকে আলাদা।