ডব্লিউএইচও

ইউএসএআইডির সহায়তা স্থগিতে ৫০টি দেশ ক্ষতিগ্রস্ত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরপরই ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) বন্ধ করার পদক্ষেপ নিয়েছেন। তার যুক্তি, এই সংস্থার ব্যয় সম্পূর্ণভাবে ব্যাখ্যাতীত।

বিশ্বের বিভিন্ন দেশকে এত দিন উন্নয়নের জন্য যে আর্থিক সাহায্য দিত যুক্তরা‌ষ্ট্রের উন্নয়ন সংস্থা ইউএসএআইডি, সম্প্রতি তা স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। আর এতে করে ক্ষতির মুখে পড়েছে বিশ্বের অন্তত ৫০টি দেশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। খবর বিবিসি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের বিদেশি সহায়তা স্থগিত করার কারণে এইচআইভি, পোলিও, এমপক্স এবং বার্ড ফ্লু মোকাবেলায় চলমান নানা কর্মসূচি প্রভাবিত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরপরই ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) বন্ধ করার পদক্ষেপ নিয়েছেন। তার যুক্তি, এই সংস্থার ব্যয় সম্পূর্ণভাবে ব্যাখ্যাতীত।

এমন অবস্থায় ডব্লিউএইচও প্রধান ড. টেড্রোস আধানম গেব্রেইয়েসুস অন্য কোনো সমাধান না পাওয়া পর্যন্ত ট্রাম্প প্রশাসনকে সাহায্য তহবিল পুনরায় চালু করার বিষয়টি বিবেচনা করার আহ্বান জানিয়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) এক ব্রিফিংয়ে তিনি বলেন, ৫০টি দেশে এইচআইভি চিকিৎসা ও অন্যান্য সেবা ব্যাহত হয়েছে।

জেনেভায় ভার্চুয়াল প্রেস কনফারেন্সে প্রথমবারের মতো মার্কিন সাহায্য তহবিল স্থগিত করার বিষয়ে সর্বজনীনভাবে কথা বলতে গিয়ে ড. টেড্রোস উদ্বেগ প্রকাশ করে বলেন, মার্কিন সরকার এমন কিছু পদক্ষেপ নিচ্ছে, যা বিশ্ব স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলছে।

তিনি বলেন, ৫০ টি দেশে এইচআইভি চিকিৎসা, পরীক্ষা এবং রোগ প্রতিরোধ পরিষেবা বন্ধ হয়ে গেছে। ক্লিনিকগুলো বন্ধ করে দেয়া হয়েছে, স্বাস্থ্যকর্মীদের ছুটিতে পাঠিয়ে দেয়া হয়েছে। সেইসঙ্গে সহায়তা স্থগিত ও কোনো কোনো ক্ষেত্রে কমানোর ফলে ভ্যাকসিন এবং নতুন চিকিৎসার বিকাশে বিলম্ব হচ্ছে।

উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি ইসরায়েল ও মিসর ছাড়া বিশ্বের সব দেশের জন্যই আর্থিক সাহায্য বন্ধ করে দেয় ট্রাম্পের প্রশাসন। নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সে সময় জানান, নতুন করে অনুমোদিত না হওয়া পর্যন্ত এই সাহায্য দেয়া যাবে না। আগামী ৮৫ দিনের মধ্যে বিদেশে সহায়তার বিষয়গুলো পর্যালোচনা করা হবে। আর এরপরই এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে ট্রাম্প সরকার।

আরও