৮.৮ মাত্রার ভূমিকম্পে রাশিয়া ও জাপানে সুনামি, হুমকির মুখে আলাস্কা ও হাওয়াই

ভূমিকম্পটির মাত্রা ছিল ৮ দশমিক ৮ এবং এটি ভূমির ২০ দশমিক ৭ কিলোমিটার (১৩ মাইল) গভীরে সংঘটিত হয়।

রাশিয়ার কামচাটকার কিছু অঞ্চলে ৩ থেকে ৪ মিটার (১০ থেকে ১৩ ফুট) উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা জানায়, দেশটির উত্তরাঞ্চলের হোক্কাইডোর একটি শহরে ৩০ সেন্টিমিটার (১২ ইঞ্চি) উচ্চতার প্রথম সুনামি ঢেউ আঘাত হেনেছে। কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, পরবর্তী ঢেউগুলো আরো বড় হতে পারে।

রাশিয়ার পূর্বাঞ্চলে আজ বুধবার ভোরে আঘাত হেনেছে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এতে উত্তর প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হয়েছে সুনামি। আলাস্কা, হাওয়াইসহ নিউজিল্যান্ড পর্যন্ত উপকূলীয় অঞ্চলগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। খবর এপি।

রাশিয়ার কামচাটকার কিছু অঞ্চলে ৩ থেকে ৪ মিটার (১০ থেকে ১৩ ফুট) উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা জানায়, দেশটির উত্তরাঞ্চলের হোক্কাইডোর একটি শহরে ৩০ সেন্টিমিটার (১২ ইঞ্চি) উচ্চতার প্রথম সুনামি ঢেউ আঘাত হেনেছে। কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, পরবর্তী ঢেউগুলো আরো বড় হতে পারে।

হাওয়াইয়ের রাজধানী হনুলুলুতে মঙ্গলবারই সুনামি সতর্কতা শুরু হয় এবং সাইরেন বেজে ওঠে। স্থানীয়রা উঁচু জায়গার দিকে সরে গেছেন।

রাশিয়ার কামচাটকা উপদ্বীপের ভূমিকম্পকেন্দ্রের নিকটবর্তী অঞ্চলগুলোতে ক্ষয়ক্ষতির খবর মিলেছে এবং লোকজনকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। তবে কোনো বড় ধরনের আহত বা মৃত্যুর ঘটনা জানা যায়নি।

কুরিল দ্বীপপুঞ্জের প্রধান শহর সেভেরো-কুরিলস্কে প্রথম সুনামি ঢেউ পৌঁছায়। স্থানীয় গভর্নর ভ্যালেরি লিমারেঙ্কো জানান, বাসিন্দারা নিরাপদে রয়েছেন এবং দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা দূর না হওয়া পর্যন্ত তারা উচ্চভূমিতে অবস্থান করবেন।

প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, ভূমিকম্পটি থেকে সৃষ্ট সুনামি হাওয়াই দ্বীপপুঞ্জের উপকূলে ক্ষতি করতে পারে। কেন্দ্রের বিবৃতিতে বলা হয়, জীবন ও সম্পদ রক্ষায় দ্রুত পদক্ষেপ নেয়া প্রয়োজন। প্রথম ঢেউ স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে আঘাত হানার আশঙ্কা ছিল।

ওরিগন রাজ্যের জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানায়, মঙ্গলবার রাত ১১টা ৪০ মিনিট থেকে ১ থেকে ৩ ফুট (০.৩ থেকে ০.৯ মিটার) উচ্চতার ছোট ঢেউ আছড়ে পড়তে পারে। তারা জনগণকে সৈকত, বন্দর ও উপকূলীয় এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৮ দশমিক ৮ এবং এটি ভূমির ২০ দশমিক ৭ কিলোমিটার (১৩ মাইল) গভীরে সংঘটিত হয়। ভূকম্পনটি কামচাটকা উপদ্বীপের পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে ১১৯ কিলোমিটার দূরে আঘাত হানে। শহরটির জনসংখ্যা প্রায় ১.৮ লাখ।

পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কিতে ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গাড়িগুলো দুলতে দেখা গেছে। বিদ্যুৎ ও মোবাইল সংযোগ বিচ্ছিন্ন হয় কিছু সময়ের জন্য। কয়েকজন চিকিৎসা সহায়তা নিয়েছেন, তবে বড় ধরনের কোনো আহতের খবর নেই।

ওরিগন, ওয়াশিংটন, ক্যালিফোর্নিয়া ও ব্রিটিশ কলাম্বিয়ার উপকূলেও সতর্কতা জারি হয়েছে। ওরিগন কর্তৃপক্ষ জানিয়েছে, ঢেউ ১ থেকে ৩ ফুট (০.৩–০.৯ মিটার) হতে পারে এবং সমুদ্রসৈকত, বন্দর ও জলাভূমি থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

আরও