লন্ডনের স্থানীয় নির্বাচনে রক্ষণশীলদের পরাজয়

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের কনজারভেটিভ পার্টি লন্ডনের স্থানীয় নির্বাচনে বেশ বড়সড় পরাজয়ের সম্মুখীন হয়েছে। যা কিনা কনজারভেটিভদের শক্ত ঘাটি হিসেবে ধরা হয়। এ নির্বাচনকে বরিস নেতৃত্বের জন্য গণভোট হিসেবে মূল্যায়ন করা হচ্ছে। খবর এপি।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের কনজারভেটিভ পার্টি লন্ডনের স্থানীয় নির্বাচনে বেশ বড়সড় পরাজয়ের সম্মুখীন হয়েছে। যা কিনা রক্ষণশীলদের শক্ত ঘাটি হিসেবে ধরা হয়। এ নির্বাচনকে বরিস নেতৃত্বের জন্য গণভোট হিসেবে মূল্যায়ন করা হচ্ছে। খবর এপি।

স্থানীয় এ নির্বাচনে ৫৩টি আসনে পরাজয় বরণ করে কনজারভেটিভ পার্টি। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় নির্বাচন। আজ শুক্রবার এ ফলাফল ঘোষণা করা হয়। এ পরাজয় বরিস জনসনের একের পর এক কেলেঙ্কারি ও ব্রিটেনের জীবনযাত্রার মান বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। এছাড়া দক্ষিণ ইংল্যান্ডের কেন্দ্রস্থলেও লিবারেল ডেমোক্র্যাটদের কাছে হেরেছে বরিস। এ ভোট আগামী ২০২৪ সালের জাতীয় নির্বাচনে ব্যাপক প্রভাব বিস্তার করতে পারে বলে মনে করা হচ্ছে। 

২০১০ সাল থেকেই জাতীয়ভাবে ক্ষমতার বাইরে প্রধান বিরোধী দল লেবার পার্টি। তবে ওয়ান্ডসওয়ার্থ, বার্নেট ও ওয়েস্টমিনস্টারের স্থানীয় নির্বাচনে জয় লাভ করেছে দলটি। যদিও লন্ডনের তিনটি পৌরসভা দীর্ঘদিন ধরেই কনজারভেটিভদের দখলে রয়েছে।

এদিকে আজ শুক্রবার ইংল্যান্ডের অন্যান্য শহর, ওয়েলস, স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডে কাউন্সিলর ও মেয়র নির্বাচনের ফলাফলও ঘোষণা শুরু হয়েছে। ঘোষিত ফলাফল প্রধানমন্ত্রী বরিস জনসনের উপর আরো চাপ তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও