যুদ্ধের ইতি টানতে আবুধাবিতে বসছে রাশিয়া-ইউক্রেন-যুক্তরাষ্ট্র

বৃহস্পতিবার দাভোসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কি জানান, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা সংক্রান্ত শর্ত চূড়ান্ত হয়েছে এবং যুদ্ধ-পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার নিয়ে একটি চুক্তি প্রায় প্রস্তুত।

প্রায় চার বছর ধরে চলা যুদ্ধের ইতি টানতে ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা। শুক্র ও শনিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর আল জাজিরা।

বৃহস্পতিবার দাভোসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কি জানান, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা সংক্রান্ত শর্ত চূড়ান্ত হয়েছে এবং যুদ্ধ-পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার নিয়ে একটি চুক্তি প্রায় প্রস্তুত।

আবুধাবিতে অনুষ্ঠেয় এ বৈঠককে তিন দেশের মধ্যে 'প্রথম কোনো ত্রিপক্ষীয় বৈঠক' বলে উল্লেখ করে জেলেনস্কি বলেন, আমার মনে হয় এটা ভালো।

তবে এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে (ডব্লিউইএফ) দেয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং এখন কেবল একটি বিষয়ে সমাধানে পৌঁছনো বাকি। উভয় পক্ষ চাইলে দ্রুত সমাধান সম্ভব বলেও আশা প্রকাশ করেন তিনি।

এরই মধ্যে উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার মস্কো সফর করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। এরপর তারা আবুধাবিতে গিয়ে ‘সামরিক থেকে সামরিক’ পর্যায়ের আলোচনায় অংশ নেবেন।

আরও