হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী সুপারট্যাংকারে বিস্ফোরণ-আগুন

হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় সামুদ্রিক মাইনের আঘাতে অপরিশোধিত তেলবাহী একটি সুপারট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। তবে জাহাজটির নাম, মালিকানা, হতাহতের সংখ্যা নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। কবর আল জাজিরা।

ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে আইআরজিসি এক বিবৃতিতে জানায়, অননুমোদিত পথ ব্যবহার করে প্রণালিটি অতিক্রমের চেষ্টা করার সময় ট্যাংকারটি সাগরের মাইনে আঘাত করে। এতে জাহাজটিতে বড় ধরনের বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়।

আইআরজিসির অভিযোগ, ট্যাংকারটি নিজেদের সব ট্র্যাকিং ও রাডার ব্যবস্থা বন্ধ করে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তায় হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করছিল।

বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনী সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালি বন্ধ। ইরানের নিয়ম লঙ্ঘন করে চলাচলকারী জাহাজগুলো যুক্তরাষ্ট্রের সমর্থনের ওপর নির্ভর করলে তাদের কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে।

এদিকে হরমুজ প্রণালিতে তেলবাহী সুপারট্যাংকারে বিস্ফোরণের দৃশ্য দাবি করে একটি ভিডিও প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত সংবাদমাধ্যম প্রেস টিভি। তাদের দাবি, ভিডিওটি আইআরজিসির কাছ থেকে পাওয়া। এতে সাগরের মাইনে আঘাতের পর একটি সুপারট্যাংকারে বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে।

আরও