করোনার উৎস জানতে তদন্তের নির্দেশ বাইডেনের

কভিড-১৯ এর উৎপত্তি নিয়ে বিতর্কের মধ্যে ভাইরাসটির উৎপত্তি নিয়ে তদন্ত করতে গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। খবর বিবিসি।

কভিড-১৯ এর উৎপত্তি নিয়ে বিতর্কের মধ্যে ভাইরাসটির উৎপত্তি নিয়ে তদন্ত করতে গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। খবর বিবিসি।

এক বিবৃতিতে বাইডেন যুক্তরাষ্ট্রের গোয়ন্দা সংস্থাগুলোকে তাদের প্রচেষ্টা দ্বিগুণ বাড়িয়ে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন  জমা দিতে বলে বলেছেন।

এর আগে ২০১৯ সালের শেষ দিকে চীনের উহান শহরে প্রথম কভিড-১৯ শনাক্ত হয়। ভাইরাসটিতে বিশ্বব্যপী ১৬ কোটি ৮০ লাখ মানুষ আক্রান্ত হয়েছে এবং অন্তত ৩৫ লাখ লোক মারা গেছে।

চীনা কর্র্তপক্ষ থেকে এর আগে বলা হয়েছে, উহানের সি ফুডের বাজর থেকে কভিড ছড়িয়েছে এবং বিজ্ঞানীদের বিশ্বাস ভাইরাসটি প্রথম প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয়েছে।

তবে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে ভাইরাসের উদ্ভবের প্রমাণ দিয়ে বলা হচ্ছে যে প্রাণী দেহের পরিবর্তে এটি চীনের একটি গবেষণাগার থেকে উৎপত্তি লাভ করেছে। 

তবে যুক্তরাষ্ট্রের এমন প্রতিবেদনে নিন্দা জানিয়েছে চীন। তারা বলছে, এটি বরং যুক্তরাষ্ট্রের গবেষণাগার থেকে আসার সম্ভবনা রয়েছে।

বুধবার হোয়াইট হাইসের এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট বাইডেন দায়িত্ব গ্রহণের পর বলেছিলেন যে, কভিড-১৯ এর উৎপত্তি নিয়ে তিনি একটি প্রতিবেদন চান। সেই প্রতিবেদনে থাকবে ভাইরাসটি কী আসলেই প্রাণী থেকে মানুষের মধ্যে প্রবেশ করেছে নাকি সেটা আসলে কোনো গবেষণাগারের থেকে এসেছে।

 

 

আরও