কিউবার পতন এখন সময়ের ব্যাপার, সিএনএনকে ট্রাম্প

ট্রাম্প বলেন, খুব শিগগিরই কিউবার পতন হতে যাচ্ছে। তারা একটি চুক্তিতে আসার জন্য মরিয়া হয়ে আছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কিউবার পতন এখন সময়ের ব্যাপার।শুক্রবার সকালে সিএনএনকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, খুব শিগগিরই কিউবার পতন হতে যাচ্ছে। তারা একটি চুক্তিতে আসার জন্য মরিয়া হয়ে আছে।

তিনি আরো বলেন, তারা চুক্তি করতে চায়, তাই আমি ওখানে মার্কো রুবিওকে (পররাষ্ট্রমন্ত্রী) নিয়োগ করতে যাচ্ছি এবং দেখব সেটা কীভাবে কাজ করে। আমরা এখন বিষয়টিতে বেশ মনোযোগ দিচ্ছি। আমাদের হাতে প্রচুর সময় আছে, কিন্তু ৫০ বছর পর কিউবা এখন প্রস্তুত।

ট্রাম্প আরো বলেন, আমি গত ৫০ বছর ধরে এটি পর্যবেক্ষণ করছি এবং আমার কারণেই এটি এখন আমার হাতের নাগালে চলে এসেছে; কিউবা পতনের মুখে এবং তা আমার কোলেই এসে পড়েছে। আমরা খুব ভালো করছি।

আরও