দেড় দিনে প্রায় ১৫ বিলিয়ন বা ১ হাজার ৫০০ কোটি ডলার বাজারমূল্য হারিয়েছে নেটফ্লিক্স। এ স্ট্রিমিং পরিষেবা অতিরঞ্জিতভাবে সচেতনতামূলক কনটেন্ট প্রচার করছে উল্লেখ করে গত সপ্তাহে সাবস্ক্রিপশন বাতিলের আহ্বান জানান ইলোন মাস্ক। এর দেড় দিনের মধ্যে কোম্পানিটির শেয়ারদর ৪ দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ১৪০ ডলার ৫০ সেন্টে নেমে আসে। গত বুধবার নেটফ্লিক্সের বাজারমূল্য ছিল প্রায় ৪৯ হাজার ৮০০ কোটি, পরদিন তা কমে দাঁড়ায় ৪৮ হাজার ২৯০ কোটি ডলারে। মাস্কের আহ্বানের পর অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন বাতিল করেছেন তারা। খবর আনাদোলু