ইরানে আজ রাতে জোরালো হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ট্রাম্প বলেন, আমি একটু আগাম সতর্ক বার্তা দিয়ে রাখছি, আজ রাতে আমরা তাদের (ইরান) ওপর খুব জোরালো আঘাত হানতে যাচ্ছি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আজ বুধবার রাতে ইরানের ওপর হামলা চালাবে যুক্তরাষ্ট্র। তুরস্কে ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের আগে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। খবর আল জাজিরা।

ট্রাম্প বলেন, আমি একটু আগাম সতর্ক বার্তা দিয়ে রাখছি, আজ রাতে আমরা তাদের (ইরান) ওপর খুব জোরালো আঘাত হানতে যাচ্ছি।

তিনি আরো বলেন, ইরানিরা যা করছে, তাতে আমি মোটেও খুশি নই। তবে একই সঙ্গে তিনি পুনরায় স্পষ্ট করে জানান যে তিনি ইরানের শাসনব্যবস্থার পরিবর্তন চান না, কিন্তু যুক্তরাষ্ট্র কোনোভাবেই এটা চায় না যে ইরানের কাছে কোনও পারমাণবিক অস্ত্র থাকুক।

আরও