ইমরান খানের বাড়িতে পুলিশ, পিটিআইয়ের বিক্ষোভ

তোশাখানা মামলার জেরে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বাসভবন ঘিরে রেখেছে পুলিশ। স্থানীয় সময় আজ রোববার (৫ মার্চ) ইসলামাবাদ পুলিশের একটি দল লাহোরে পৌঁছায়। এ খবর পেয়ে ইমরান খানের বাড়ি ঘেরাও করে রাখে তার হাজার হাজার সমর্থক। তাদের আশঙ্কা, যে কোনো সময় গ্রেফতার হতে পারেন ইমরান।

তোশাখানা মামলার জেরে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বাসভবন ঘিরে রেখেছে পুলিশ। স্থানীয় সময় আজ রোববার (৫ মার্চ) ইসলামাবাদ পুলিশের একটি দল লাহোরে পৌঁছায়। এ খবর পেয়ে ইমরান খানের বাড়ি ঘেরাও করে রাখেন তার হাজার হাজার সমর্থক। তাদের আশঙ্কা, যে কোনো সময় গ্রেফতার হতে পারেন ইমরান। খবর ডন। 

গণমাধ্যমটি বলছে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের নামে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেন ইসলামাবাদের একটি আদালত। তোশাখানা মামলার শুনানিতে ধারাবাহিকভাবে অনুপস্থিতির কারণে তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়। আজ ইমরান খান লাহোরে তার জামান পার্কের বাসভবন থেকে দলীয় কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। এর আগে সেখানে উপস্থিত হয় ইসলামাবাদ এবং পাঞ্জাব পুলিশ।

এদিকে, টুইট বার্তায় ইসলামাবাদ পুলিশ জানায়, লাহোর পুলিশের সহযোগিতায় ইমরান খানকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। পিটিআই প্রধান গ্রেফতার এড়িয়ে চলছেন। ইসলামাবাদ পুলিশ তাদের সুরক্ষায় ইমরান খানকে ইসলামাবাদে স্থানান্তর করবে। আইন সবার জন্য সমান। এতে আরো বলা হয়েছে, আদালতের আদেশ বাস্তবায়নে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী থাকাকালীন বিভিন্ন রাষ্ট্রপ্রধানের কাছ থেকে পাওয়া উপহার সরকারি ভাণ্ডার বা তোশাখানায় জমা না দিয়ে, মোটা দামে বিক্রির অভিযোগ ওঠে ইমরানের বিরুদ্ধে। পাকিস্তানের নির্বাচন কমিশন ইমরান খানকে সেকারণে পাঁচ বছরের জন্য নির্বাচনী প্রক্রিয়ায় নিষিদ্ধ ঘোষণা করে। কমিশনের এ সিদ্ধান্তের বিরুদ্ধে ইমরান খান গত অক্টোবরে ইসলামাবাদ হাইকোর্টে আবেদন জানালেও তা খারিজ হয়ে যায়। তারপর থেকে এ মামলার একাধিক শুনানিতে হাজির হননি তিনি।

আরও