ফের বিক্ষোভের শঙ্কায় প্যারিসে বন্ধ মেট্রোর একাধিক স্টেশন

দেশটির গণপরিবহন কর্তৃপক্ষ আরএটিপি জানিয়েছে, আজকের বিক্ষোভ ঘিরে বিভিন্ন মেট্রো লাইনে চলাচল সীমিত করা হয়েছে। বেশ কয়েকটি স্টেশনে ট্রেন থামবে না।

ফ্রান্সে নতুন করে ব্যাপক বিক্ষোভের আশঙ্কায় দেশটির রাজধানী প্যারিসে মেট্রোর একাধিক স্টেশন বন্ধ রাখা হয়েছে। দেশটির গণপরিবহন কর্তৃপক্ষ আরএটিপি জানিয়েছে, আজকের বিক্ষোভ ঘিরে বিভিন্ন মেট্রো লাইনে চলাচল সীমিত করা হয়েছে। বেশ কয়েকটি স্টেশনে ট্রেন থামবে না। খবর বিবিসি।

আরএটিপির তথ্য অনুযায়ী, মেট্রোর ১ নম্বর লাইনে তুইলেরি, কনকর্ড, শঁজেলিজে-ক্লেমঁসো, ফ্রাঁকলাঁ ডি রুজভেল্ট, জর্জ ফিফথ, শার্ল দ্য গল-এতোয়াল ও আর্জঁতিন স্টেশনে ট্রেন থামবে না। ২ নম্বর লাইনে নাসিওঁ থেকে বারবেস-রোশেশুয়ার পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া এ লাইনে শার্ল দ্য গল-এতোয়াল স্টেশনেও ট্রেন থামবে না।

৩ নম্বর লাইনের রিপাবলিক স্টেশনে রোববার পর্যন্ত প্রবেশ বন্ধ থাকবে। ৪ নম্বর লাইনে ওদেওঁ, সাঁ-জার্মাঁ-দে-প্রে ও সাঁ-সুলপিস স্টেশনে ট্রেন থামবে না। ৬ নম্বর লাইনে ক্লেবের থেকে শার্ল দ্য গল-এতোয়াল পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। একই লাইনের পিকপুস, বেল-এয়ার, দমেনিল ও দ্যুগোমিয়ে স্টেশনেও ট্রেন থামবে না।

এছাড়া ৮ নম্বর লাইনে কনকর্ড ও দমেনিল এবং ৯ নম্বর লাইনে ফ্রাঁকলাঁ ডি রুজভেল্ট ও মিরোমেনিল স্টেশনে ট্রেন থামবে না। ১০ নম্বর লাইনে সেভ্র-বাবিলোন, মাবিয়োঁ, ওদেওঁ, ক্লুনি-লা সরবোন ও মোবে-ম্যুতুয়ালি স্টেশন বন্ধ রয়েছে। ১২ নম্বর লাইনে নোত্র-দাম-দে-শঁ থেকে মাদলিন পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ১৩ নম্বর লাইনে ভারেন, শঁজেলিজে-ক্লেমঁসো ও মিরোমেনিল স্টেশনেও ট্রেন থামবে না।

আরও