যুক্তরাষ্ট্রে ৪৩ দিনের শাটডাউনের অবসান

শাটডাউনের অবসানের ফলে ফেডারেল কর্মীদের বেতন ও চাকুরি পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে। খাদ্য সহায়তা কার্যক্রমও এখন চলমান। বিলের মধ্যে আইন প্রয়োগকর্মী এবং সুপ্রিম কোর্ট বিচারকদের নিরাপত্তা বৃদ্ধির জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ রয়েছে।

যুক্তরাষ্ট্রের সরকারি অর্থায়ন বিল স্বাক্ষর করে রেকর্ড ৪৩ দিন ধরে চলা শাটডাউনের অবসান ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হাউস ২২২–২০৯ ভোটে বিল পাস করেছে। সিনেট সোমবার বিল পাস করেছিল। বিলের মাধ্যমে তিনটি বার্ষিক ব্যয় বিল এবং সরকারি অর্থায়ন ৩০ জানুয়ারি পর্যন্ত নিশ্চিত করা হয়েছে। খবর এপি।

এই শাটডাউন চলাকালে ফেডারেল কর্মীরা বেতন পাননি। বিমানবন্দরে তৈরি হয়েছিল অচলাবস্থা। এছাড়া, কিছু খাদ্য ব্যাংকে দেখা গেছে দীর্ঘ লাইন।

শাটডাউনে ট্রাম্প নিয়েছিলেন কিছু একপাক্ষিক পদক্ষেপ, যেমন প্রকল্প বাতিল এবং ফেডারেল কর্মী বরখাস্তের চেষ্টা। তিনি এ পরিস্থিতির জন্য ডেমোক্র্যাটদের দায়ী করেছেন। ইস্যুটিকে তুলে ধরে ভোটারদের সতর্কও করেন ট্রাম্প। তিনি বলেন, ‘মধ্যবর্তী নির্বাচনের সময় ভুলবেন না, তারা আমাদের দেশের জন্য কী করেছে।‘

শাটডাউনের অবসানের ফলে ফেডারেল কর্মীদের বেতন ও চাকুরি পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে। খাদ্য সহায়তা কার্যক্রমও এখন চলমান। বিলের মধ্যে আইন প্রয়োগকর্মী এবং সুপ্রিম কোর্ট বিচারকদের নিরাপত্তা বৃদ্ধির জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ রয়েছে।

ডেমোক্র্যাটরা চেয়েছিলেন, মেয়াদোর্ত্তীর্ণ উন্নত ট্যাক্স ক্রেডিট বাড়ানো হোক। তবে রিপাবলিকানরা এটিকে আলাদা নীতি বিতর্ক হিসেবে দেখছেন। কভিডকালীন এই ক্রেডিটের মেয়াদ শেষ হলে অনেকের জন্য প্রিমিয়াম দ্বিগুণ হতে পারে এবং ২০ লাখ মানুষ স্বাস্থ্যবিমা হারাতে পারে।

সিনেট কিছু সময়সীমা পরিবর্তনের সঙ্গে ক্রেডিট সম্প্রসারণের সম্ভাবনা দেখালেও হাউস ডেমোক্র্যাটরা এই প্রস্তাবে পূর্ণ আস্থা রাখতে পারছেন না।

আরও