কংগ্রেসে ট্রাম্পের ‘বিগ বিউটিফুল বিল’ পাস

হোয়াইট হাউজ জানিয়েছে, ট্রাম্প স্থানীয় সময় শুক্রবার বিকেল ৫টায় (বাংলাদেশ সময় রাত ৩টায়) এই বিলটিতে সই করবেন। তারপর এটি আইনে পরিণত হবে।

মার্কিন কংগ্রেসে পাস হয়েছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচিত ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ২১৮-২১৪ অর্থাৎ মাত্র ৪ ভোটের ব্যবধানে কংগ্রেসের রিপাবলিকান নিয়ন্ত্রিত নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বিশাল এ প্যাকেজ পাস হয়। খবর রয়টার্সের।

এই ফলাফল রিপাবলিকান প্রেসিডেন্টের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজয় হিসেবে বিবেচিত হচ্ছে। এর মধ্য দিয়ে একই সঙ্গে ট্রাম্পের অভিবাসন দমন নীতি বাস্তবায়নের জন্য অর্থায়ন নিশ্চিত হচ্ছে, ২০১৭ সালের করছাড় স্থায়ী এবং ২০২৪ সালে নির্বাচনী প্রচারণার সময় তার দেয়া নতুন করছাড়ের প্রতিশ্রুতি বাস্তবায়নের পথ পরিষ্কার হয়েছে।

হোয়াইট হাউজ জানিয়েছে, ট্রাম্প স্থানীয় সময় শুক্রবার বিকেল ৫টায় (বাংলাদেশ সময় রাত ৩টায়) এই বিলটিতে সই করবেন। তারপর এটি আইনে পরিণত হবে।

এর আগে গত মঙ্গলবার সিনেটে ৫১-৫০ ভোটে বিলটি পাস হয়। সেখানে সমান ভোট পড়ায় ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স টাই ভেঙে ট্রাম্পের পক্ষে ভোট দেন।

যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল বাজেট অফিস জানিয়েছে, এই বিল বাস্তবায়িত হলে শুধু স্বাস্থ্য খাতেই প্রায় ৯৩০ বিলিয়ন ডলার কমানো হবে। এতে প্রায় ১ কোটি ২০ লাখ (১২ মিলিয়ন) মানুষ স্বাস্থ্য বিমার বাইরে চলে যাবে।

বিলটি পাসের আগে ট্রাম্প নিজ দল রিপাবলিকানদের মধ্যে মতবিরোধ থাকলেও শেষ মুহূর্তে সব চাপ ও আলোচনা পেরিয়ে মাত্র দুই রিপাবলিকান বাদে বাকি সবাই এর পক্ষে ভোট দেন।

আরও