নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের নতুন কার্যালয় ভারতে

উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকস প্রতিষ্ঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) ভারতের গুজরাটে একটি আঞ্চলিক কার্যালয় স্থাপন করতে যাচ্ছে। ভারত এবং বাংলাদেশের অবকাঠামো নির্মাণ প্রকল্পগুলো পর্যবেক্ষণের জন্য কার্যালয়টি স্থাপন করা হচ্ছে বলে আজ শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে ব্যাংকটি।

উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকস প্রতিষ্ঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) ভারতের গুজরাটে একটি আঞ্চলিক কার্যালয় স্থাপন করতে যাচ্ছে। ভারত এবং বাংলাদেশের অবকাঠামো নির্মাণ প্রকল্পগুলো পর্যবেক্ষণের জন্য কার্যালয়টি স্থাপন করা হচ্ছে বলে আজ শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে ব্যাংকটি। খবর রয়টার্স।

বিবৃতিতে এনডিবির প্রেসিডেন্ট মার্কোস ট্রয়জো বলেন, ভারতীয় আঞ্চলিক কার্যালয়টি ব্যাংকটি ঋণগ্রহীতা ও স্টেকহোল্ডারদের সঙ্গে এনডিবির সম্পৃক্ততা বাড়াতে সাহায্য করবে।

এর আগে গতকাল বৃহস্পতিবার এনডিবির বোর্ড অব গভর্নরসের সপ্তম বার্ষিক সভায় ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, উদীয়মান বাজার অর্থনীতিতে ব্যাংকটি সফলভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। 

ভারতে এখন পর্যন্ত ২১টি প্রকল্পে ৭১০ কোটি ডলার অনুমোদন দিয়েছে এনডিবি।

২০১৫ সালে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের উদ্যোগে বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকটি প্রতিষ্ঠা করা হয়। সে সময় জোটটির সদস্য দেশগুলো ছিল ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা (ব্রিকস)। গত বছর বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, মিশর এবং উরুগুয়ে ঋণদাতা সংস্থাটির সদস্য হয়। ব্যাংকটির সদরদপ্তর চীনের সাংহাইতে অবস্থিত।

নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এরই মধ্যে ব্রিকসের মূল পাঁচ সদস্য দেশের ৮০টির বেশি প্রকল্পে ৩ হাজার কোটি ডলারের বেশি বিনিয়োগ করেছে। দেশগুলোর পরিবহন, স্যানিটেশন থেকে শুরু করে জ্বালানি এবং ডিজিটাল এবং সামাজিক অবকাঠামোর উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রকল্পতে ঋণ দিয়ে সহায়তা করেছে ব্যাংকটি।

আরও