শীতে শিশুর যত্ন...

শীতে নবজাতকের যত্নে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়। শীতের সময়টা নবজাতকের যত্নে খুবই সচেতন থাকতে হবে।

শীতে নবজাতকের যত্নে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়। শীতের সময়টা নবজাতকের যত্নে খুবই সচেতন থাকতে হবে। কারণ নবজাতকদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার প্রক্রিয়া শক্তিশালী নয়। তাই যেকোনো সময় তীব্র শীতে তারা অসুস্থ হয়ে পড়তে পারে। সেজন্য শিশুর ক্ষেত্রে বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করা দরকার।

অনেক অভিভাবক শিশুর বয়স ৪৫ দিন হওয়ার আগে মাথার চুল ফেলে দেয়। কিন্তু এ চুল শিশুর মাথার তাপমাত্রা ধরে রাখতে সাহায্য করে। নবজাতককে শীতের সময় গরম রাখা খুবই জরুরি। শিশুকে কয়েক স্তরে দুই বা তিনটি সুতি জামা পরাতে হবে। তারপর এর ওপর গরম উলের সোয়েটার পরাতে হবে। তারপর আবার একটি সুতি কাপড়, উষ্ণ কাপড়, কম্বল বা তোয়ালে দিয়ে জড়িয়ে নিতে হবে।

শিশুর মাথা ও কান ঢেকে রাখা অত্যন্ত জরুরি। খেয়াল রাখতে হবে শিশুর জামাকাপড় যেন ভেজা অবস্থায় থেকে না যায়। ডায়াপার বা ভেজা কাপড় দ্রুত সরিয়ে নিতে হবে বা পরিবর্তন করতে হবে। মলমূত্র পরিষ্কারের সময় একটি সুতি কাপড় কুসুম গরম পানিতে ভিজিয়ে নিয়ে পরিষ্কার করে পেট্রোলিয়াম জেলি (ভ্যাসলিন) ব্যবহার করবেন।

শরীর গরম রাখতে বিপাক ও পুষ্টির গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। শিশুকে ১-২ ঘণ্টা পরপর বুকের দুধ খাওয়াতে হবে। সূর্য উঠলে যতটা সম্ভব রোদে রাখতে হবে। সূর্য না উঠলে আর বাইরে বাতাস থাকলে ঘরের দরজা-জানলা বন্ধ রাখবেন।

দু-তিনদিন পরপর অথবা সপ্তাহে এক বা দুবার গোসল করাতে হবে। গোসলের পরিবর্তে ভালোভাবে গা মুছে দিলেই চলবে। তবে রোদে গোসল করাতে পারলে ভালো। গোসলের আগে ও পরে অলিভ অয়েল দিয়ে ম্যাসাজ করে দিতে হবে।

আরও