ম্যালেরিয়া

সুস্থ হওয়ার পরও পুনরায় আক্রান্তের ঝুঁকি থাকে

কোনো ব্যক্তি ম্যালেরিয়ায় আক্রান্ত হলে লক্ষণগুলো সাধারণত সঙ্গে সঙ্গে দেখা দেয় না। আক্রান্ত হওয়ার এক সপ্তাহ বা এক মাস পর দেখা দেয়।

কোনো ব্যক্তি ম্যালেরিয়ায় আক্রান্ত হলে লক্ষণগুলো সাধারণত সঙ্গে সঙ্গে দেখা দেয় না। আক্রান্ত হওয়ার এক সপ্তাহ বা এক মাস পর দেখা দেয়। অনেক ক্ষেত্রে ব্যক্তি আক্রান্ত হওয়ার পরও কোনো ধরনের লক্ষণ প্রকাশ পায় না। এ রোগ থেকে সেরে ওঠার পর আবার আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকেন অনেকে। আক্রান্ত হওয়ার কয়েক বছর পরও এ রোগে পুনরায় আক্রান্ত হতে পারেন।

ম্যালেরিয়ার কারণ

স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগের জীবাণু ছড়ায়। বাংলাদেশে মোট ৩৬ প্রজাতির অ্যানোফিলিস মশা দেখা যায়, এদের মধ্যে সাতটি প্রজাতি বাংলাদেশে ম্যালেরিয়া রোগ ছড়ায়।

বিশেষজ্ঞরা জানান, এ সাত প্রজাতির মধ্যে চারটি প্রজাতি ম্যালেরিয়ার প্রধান বাহক বাংলাদেশে।

সংক্রমিত অ্যানোফিলিস জাতীয় স্ত্রী মশার কামড়ে ম্যালেরিয়া শুরু হয়। পরে ম্যালেরিয়ার জীবাণু লালার মাধ্যমে শরীরে প্রবেশ করে এবং যকৃতে পৌঁছে। সেখানে তারা পরিপক্ব হয় এবং বংশ বৃদ্ধি করে।

অ্যানোফিলিস মশা যখন অন্য কাউকে কামড়ায়, তখন তার রক্তে ম্যালেরিয়ার জীবাণু ছড়ায় এবং সেও আক্রান্ত হয়।

ঝুঁকিতে থাকেন যারা

 পাঁচ বছরের কম বয়সী

 গর্ভবতী নারী

 দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি

 ঝুঁকিপূর্ণ এলাকা, যেসব এলাকায় মশাবাহিত রোগের আশঙ্কা থাকে

আক্রান্ত হওয়ার পর রোগীর অন্যান্য অনেক জটিলতাও দেখা দিতে পারে। যেমন কোমা, কোনো অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষতি, এমনকি মৃত্যুঝুঁকিও থাকতে পারে। এ কারণে ম্যালেরিয়ার লক্ষণগুলো প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে নিকটস্থ হাসপাতাল বা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।

আরও