শিশুদের জন্য করণীয়

ছয় মাসের কম বয়সী শিশুর ব্যথা বা জ্বরের ক্ষেত্রে শুধু অ্যাসিটামিনোফেন দেয়া যায়।

সাইনাসে আক্রান্ত শিশুকে ওষুধ দেয়ার আগে প্যাকেটের নির্দেশনা ভালোভাবে পড়ে নিন। ছয় মাসের কম বয়সী শিশুর ব্যথা বা জ্বরের ক্ষেত্রে শুধু অ্যাসিটামিনোফেন দেয়া যায়। ছয় মাস বা তার বেশি বয়সে অ্যাসিটামিনোফেন বা আইবুপ্রোফেন ব্যবহার করা যেতে পারে। তবে কোনো শিশুকেই অ্যাসপিরিন দেয়া উচিত নয়, কারণ এতে বিরল ও গুরুতর রেই সিনড্রোম হতে পারে। রেই সিনড্রোম অতন্ত গুরুতর একটি রোগ, যা লিভার ও মস্তিস্কের ক্ষতি করতে পারে। চার বছরের কম বয়সী শিশুকে চিকিৎসকের পরামর্শ ছাড়া কাশি-সর্দির ওটিসি ওষুধ দেবেন না। চার বছর বা তার বেশি বয়সী শিশুর ক্ষেত্রে এসব ওষুধ দেয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন। শিশুর বয়স ও ওজন অনুযায়ী সঠিক মাত্রা জেনে নিন এবং সে যেসব ওষুধ সেবন করছে, চিকিৎসককে তা জানান।

আরও