মাম্পস প্যারামিক্সোভাইরাসজনিত একটি ছোঁয়াচে রোগ, যা সাধারণত শিশুদের মধ্যে বেশি দেখা যায়। তবে প্রাপ্তবয়স্করাও এ রোগে আক্রান্ত হতে পারেন। আক্রান্ত ব্যক্তির লালা, হাঁচি-কাশি, শ্বাস-প্রশ্বাস এবং ব্যবহৃত জিনিসপত্রের মাধ্যমে এর সংক্রমণ ছড়ায়। এ রোগের প্রধান লক্ষণ হলো কানের নিচে ও চোয়ালের পাশে লালাগ্রন্থি ফুলে যাওয়া ও ব্যথা করা। এছাড়া জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা, ক্লান্তি ও ক্ষুধামান্দ্য দেখা দিতে পারে।
মাম্পসের নির্দিষ্ট কোনো ওষুধ নেই। পর্যাপ্ত বিশ্রাম, পানি ও তরল খাবার, নরম খাবার এবং গালের ফোলা অংশে ঠাণ্ডা বা হালকা গরম সেঁক দিলে আরাম পাওয়া যায়। ব্যথা ও জ্বর কমাতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ নেয়া যেতে পারে।