লিভার ফেইলিউর

কী লক্ষণে প্রকাশ পাবে লিভার সমস্যা

লিভারের স্বাস্থ্য ভালো না থাকলে ত্বক বা চোখে হলদে ভাব দেখা যায়। এছাড়া ত্বক বা চোখ হলুদ হয়ে যাওয়া জন্ডিসের লক্ষণ।

● লিভারের স্বাস্থ্য ভালো না থাকলে ত্বক বা চোখে হলদে ভাব দেখা যায়। এছাড়া ত্বক বা চোখ হলুদ হয়ে যাওয়া জন্ডিসের লক্ষণ। যখন লোহিত রক্তকণিকা থেকে বিলিরুবিন নামে একটি হলুদ পদার্থের অত্যধিক পরিমাণ তৈরি হয়, তখন এ সমস্যা দেখা দেয়।

● অতিরিক্ত পেট খারাপের সমস্যাও লিভার রোগের লক্ষণ। লিভার সমস্যার কারণে শরীরে টক্সিনের মাত্রা বেড়ে গেলে পেট খারাপ ও বমি বমি ভাব এবং বমি হতে পারে। লিভার ফেইলিউরের ক্ষেত্রে বমি বা মলের সঙ্গেও রক্ত পড়তে পারে।

● লিভারের সমস্যা প্রায়ই শরীরের রক্তপ্রবাহে ব্যাঘাত ঘটায়। এটি অন্ত্র ও অন্যান্য অংশে চাপ সৃষ্টি করে। ফলে পেটে ব্যথা ও ফুলে যায়। আপনি যদি হঠাৎ পেট ফুলে যাওয়া লক্ষ করেন এবং এটি যদি নিজে থেকে ঠিক না হয়, তাহলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে।

● গাঢ় প্রস্রাব ডিহাইড্রেশনের কারণেও হয়। কিছু ক্ষেত্রে তা শরীরে ক্ষতিকারক পদার্থের উপস্থিতিও বোঝায়, যা লিভারের সমস্যা নির্দেশ করতে পারে।

● লিভারের সমস্যা হলে অনেকেরই পা ও গোড়ালি ফুলে যায়।

● দীর্ঘস্থায়ী লিভার সমস্যায় ভুগলে ত্বকে চুলকানি অনুভব হয়। ত্বকে ফুসকুড়ি না থাকলেও এমনটি ঘটে। ফলে ঘুমেও প্রভাব পড়তে পারে। ওষুধের সাহায্যে এ চুলকানি ভাব কমানো যায়। তার আগে লিভারের রোগ শনাক্ত করা জরুরি।

● লিভার সমস্যার সময় শরীর তার পুষ্টির ভাঙা এবং হজম করার ক্ষমতা হারিয়ে ফেলে এবং আপনি স্বাভাবিক ক্ষুধার্ত বোধ করতে পারেন না। ক্ষুধা কমে যাওয়া আপনাকে সারাদিন অলস বোধ করাবে।

● লিভার রোগের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে একটি হলো সারাদিন ক্লান্তি অনুভব করা। শরীরে টক্সিন তৈরি হওয়ায় এটি ঘটে। শরীর ও রক্তপ্রবাহে বিষাক্ত পদার্থ বেড়ে গেলে মস্তিষ্কের কার্যকারিতায়ও ক্ষতিকর প্রভাব পড়ে। ফলে হঠাৎ করেই বিভিন্ন বিষয় ভুলে যাওয়ার সমস্যা দেখা দেয়।

আরও