লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা জরুরি

উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল, ধূমপান, স্থূলতা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও পারিবারিক ইতিহাস এ ঝুঁকি বাড়ায়।

হার্ট অ্যাটাকের প্রধান কারণ হৃৎপিণ্ডের ধমনিতে চর্বি ও কোলেস্টেরল জমে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হওয়া। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল, ধূমপান, স্থূলতা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও পারিবারিক ইতিহাস এ ঝুঁকি বাড়ায়। বুকে ব্যথা বা চাপ, শ্বাসকষ্ট, অতিরিক্ত ঘাম, বমি ভাব, মাথা ঘোরা এবং হাত, পিঠ বা চোয়ালে ব্যথা হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে। নারীদের ক্ষেত্রে শ্বাসকষ্ট, বমি ভাব ও পিঠে ব্যথার মতো উপসর্গ বেশি দেখা যায়। ঝুঁকি কমাতে সুষম খাবার, নিয়মিত ব্যায়াম, ওজন নিয়ন্ত্রণ, ধূমপান বর্জন এবং রক্তচাপ, ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ জরুরি। হার্ট অ্যাটাকের লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে নিতে হবে।

আরও