হাড় ভাঙলে দ্রুত চিকিৎসা প্রয়োজন

শিশুদের খেলাধুলা ও পড়ে যাওয়ার কারণে হাড় ভাঙার ঝুঁকি বেশি থাকে। বয়স্কদের ক্ষেত্রে অস্টিওপোরোসিসসহ বিভিন্ন রোগ এ ঝুঁকি বাড়ায়।

হাড়ভাঙা বা ফ্র্যাকচার দুর্ঘটনা, পড়ে যাওয়া কিংবা হাড়ের দুর্বলতাজনিত রোগে হতে পারে। শিশুদের খেলাধুলা ও পড়ে যাওয়ার কারণে হাড় ভাঙার ঝুঁকি বেশি থাকে। বয়স্কদের ক্ষেত্রে অস্টিওপোরোসিসসহ বিভিন্ন রোগ এ ঝুঁকি বাড়ায়। হাড় আংশিক ফেটে যাওয়া থেকে শুরু করে কয়েক টুকরো হয়ে ভেঙে যাওয়ার মতো বিভিন্ন ধরনের ফ্র্যাকচার রয়েছে। চিকিৎসা নির্ভর করে ভাঙার ধরন ও তীব্রতার ওপর।

হাড় ভাঙলে দ্রুত হাসপাতালে নিতে হবে। আহত স্থান নড়াচড়া বন্ধ রাখতে দুই পাশে শক্ত সাপোর্ট দিয়ে কাপড়ের সাহায্যে আলতো করে বেঁধে দিন। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে চাপ দিন। মেরুদণ্ডে আঘাত পেলে শরীর মোচড়ানো যাবে না। আক্রান্ত স্থানে মালিশ, চুন, পেস্ট বা লতাপাতার রস লাগানো থেকে বিরত থাকুন।

আরও