অ্যাকিউট কিডনি ইনজুরি

ডায়েটে যা থাকবে

ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত ব্যক্তির খাদ্য তালিকায় বেশকিছু পরিবর্তন আনা জরুরি।

ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত ব্যক্তির খাদ্য তালিকায় বেশকিছু পরিবর্তন আনা জরুরি। সেজন্য আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই ডায়েটিশিয়ানের শরণাপন্ন হতে হবে। এমন খাবার তালিকায় রাখা জরুরি, যা আক্রান্ত ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি না ঘটায়। এ রোগে আক্রান্ত ব্যক্তির যেসব দিকে নজর রাখা জরুরি তা নিম্নে দেয়া হলো—

 লবণ কম খাওয়া, সোডিয়ামযুক্ত খাবার এড়িয়ে চলা। কারণ এ রোগ হলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকা জরুরি। ডায়েটে প্রতিদিন ২ হাজার ৩০০ মিলিগ্রামের কম সোডিয়াম থাকা উচিত

 কোনো ধরনের বাসি খাবার খাওয়া যাবে না। প্রক্রিয়াজাত খাবার এবং রেস্তোরাঁর খাবার পরিহার করতে হবে। কারণ এসব খাবারে সোডিয়ামের পরিমাণ বেশি থাকে

 লবণের পরিবর্তে মসলা, ভেষজ ও সোডিয়ামমুক্ত মসলা ব্যবহার করা

 প্রক্রিয়াজাত খাবারের গায়ে থাকা পুষ্টি তথ্য লেবেলে সোডিয়াম আছে কিনা তা পরীক্ষা করা। ২০ শতাংশ বা তার বেশি মান মানে খাবারে সোডিয়ামের পরিমাণ বেশি

 ফ্রোজেন ডিনার এবং অন্যান্য খাবারের ক্ষেত্রে সোডিয়ামের পরিমাণ কতটুকু তা দেখে নেয়া

 খাওয়ার আগে টিনজাত শাকসবজি, মটরশুঁটি, মাংস ও মাছ পানি দিয়ে ভালো করে ধুয়ে রান্না করা

 তেলে ভাজার পরিবর্তে গ্রিল, ব্রোয়েল, বেক, রোস্ট খাবার খাওয়া

 মাখনের পরিবর্তে ননস্টিক কুকিং স্প্রে বা অল্প পরিমাণে জলপাই তেল দিয়ে রান্না করা

 খাওয়ার আগে মাংস থেকে চর্বি ফেলে দেয়া

 হাঁস-মুরগির চামড়া তুলে ফেলা

 অল্প পরিমাণে প্রোটিনযুক্ত খাবার খাওয়া

 উদ্ভিজ্জ ও প্রাণিজ খাবারে প্রোটিন পাওয়া যায়। বেশির ভাগ মানুষ উভয় ধরনের প্রোটিনই খায়। চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রোটিনের উৎস ঠিক করা।

আরও