লিভারের সমস্যা যেকোনো বয়সের মানুষের মধ্যেই দেখা দেয়। ছোট-বড় সবার মাঝেই এ সমস্যা দেখা দিতে পারে। নানা কারণে শিশুদেরও লিভারের সমস্যা দেখা দিতে পারে। বহু ক্ষেত্রেই শিশুদের লিভার সমস্যার লক্ষণগুলো না জানা থাকার কারণে চিকিৎসা শুরু করতে দেরি হয়ে যায়। এছাড়া শরীরে যদি হেপাটাইটিস ভাইরাস আক্রমণ করে তাহলেও লিভারের সমস্যা দেখা দিতে পারে।
শিশুদের লিভার সমস্যার কারণগুলো কী কী?
● বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মায়ের গর্ভে থাকাকালীনই শিশুদের লিভারের সমস্যা দেখা দিতে পারে। এ সমস্যা পরবর্তীকালে শিশুদের শরীরে বড় সমস্যা তৈরি করে। তবে সঠিক সময়ে চিকিৎসা শুরু করলে তা ভালো হয়ে যায়।
● হেপাটাইটিস এ, বি, ই এবং আরো নানা ভাইরাসের আক্রমণের কারণে শিশুদের মধ্যে লিভারের সমস্যা দেখা দিতে পারে।
● বেশকিছু ওষুধের কারণেও লিভারের সমস্যা দেখা দেয় শিশুদের মধ্যে। ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় লিভার ফেইলিউর হতে পারে।
● শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা সঠিক না থাকলে লিভারের সমস্যা দেখা দিতে পারে।
● এ সময়ে করোনাভাইরাসের পাশাপাশি চোখ রাঙাচ্ছে ডেঙ্গুর সমস্যা। এরই মধ্যে বেশকিছু মানুষ এ রোগে আক্রান্ত হয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ডেঙ্গুর কারণে লিভার ফেইলিউর হতে পারে শিশুদের।
● জটিল অসুখ থেকে লিভার ফেইলিউর হতে পারে।
লক্ষণ:
● শিশুদের মধ্যে লিভার ফেইলিউরের সমস্যা দেখা দিলে জ্বর হতে পারে।
● সারাক্ষণ দুর্বল ভাব দেখা দেয়।
● মাথা ঘোরানো, বমি ভাব দেখা দিতে পারে।
● খাওয়ায় অরুচি। কোনো খাবার খেতে ভালো না লাগা।
● তলপেটে ব্যথা।
● প্রস্রাবের রঙ বদলে যাওয়া। কালচে রঙের প্রস্রাব লিভার ফেইলিউরের লক্ষণ।
● জন্ডিস
● সারা শরীরে চুলকানির সমস্যা দেখা দেয়া।