প্রতিকারের ঘরোয়া পদ্ধতি...

নরম খাদ্য গ্রহণ: নরম খাবার খাওয়া, যেগুলো চিবানো সহজ। ফলের রসের মতো অ্যাসিডিক খাবার এড়িয়ে চলা। কারণ এ ধরনের খাবার প্যারোটিড গ্রন্থির ব্যথাকে আরো বাড়িয়ে দিতে পারে।

মাম্পস আক্রান্ত ব্যক্তির জন্য সুনির্দিষ্ট কোনো ওষুধ নেই। তবে ঘরোয়া কিছু উপায় আছে, যার সাহায্যে আক্রান্ত ব্যক্তির কিছুটা হলেও আরাম হতে পারে। সেগুলো হলো:

বিশ্রাম: পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত বিশ্রামে থাকা।

হাইড্রেট: প্রচুর তরল পান করা, বিশেষ করে পানি।

ওষুধ গ্রহণ: জ্বর ও ব্যথা কমাতে অ্যাসপিরিন ছাড়া ব্যথা উপশমকারী ওষুধ যেমন অ্যাসিটামিনোফেন (টাইলেনল) বা আইবুপ্রোফেন (অ্যাডভিল, মট্রিন আইবি) খাওয়া।

কম্প্রেস প্রয়োগ: ফোলা গ্রন্থিগুলোয় একটি ঠাণ্ডা বা উষ্ণ কমপ্রেস প্রয়োগ করা।

নরম খাদ্য গ্রহণ: নরম খাবার খাওয়া, যেগুলো চিবানো সহজ। ফলের রসের মতো অ্যাসিডিক খাবার এড়িয়ে চলা। কারণ এ ধরনের খাবার প্যারোটিড গ্রন্থির ব্যথাকে আরো বাড়িয়ে দিতে পারে।

গড়গড়া করা: কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে গড়গড় করা।

নিজেকে আলাদা রাখা: লালাগ্রন্থি ফোলা শুরু হওয়ার অন্তত পাঁচদিন পর্যন্ত অন্যদের থেকে নিজেদের আলাদা রাখা।

বারবার হাত ধোয়া: একটু পর পর হাত ধোয়া। সাবান ও পানি দিয়ে বারবার হাত ধোয়া।

মুখ ঢেকে রাখা: হাঁচি বা কাশি দেয়ার সময় নিজের নাক ও মুখ টিস্যু দিয়ে ঢেকে রাখা।

গরম বা ঠাণ্ডা কাপড় দিয়ে গলা ঢেকে রাখা।

ব্যথা বা জ্বর হলে কী করবেন?

বয়স ও ওজন অনুযায়ী সঠিক মাত্রায় প্রয়োজনে প্যারাসিটামল নেয়া যায়। শিশুদের ক্ষেত্রে মাত্রা চিকিৎসক বা ওষুধের নির্দেশনা অনুযায়ী নির্ধারণ করতে হবে।

শিশু-কিশোরদের জ্বর হলে চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যাসপিরিন দেবেন না।

চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাবেন না। ভাইরাসজনিত মাম্পসে অ্যান্টিবায়োটিক কাজ করে না।

ফোলা জায়গায় জোরে মালিশ করবেন না। রসুন, চুন, সরিষার তেল বা অন্য কোনো পদার্থ লাগানোরও প্রমাণিত উপকার নেই।

কখন চিকিৎসকের শরাণাপন্ন হবেন?

তীব্র মাথাব্যথা, ঘাড় শক্ত হয়ে যাওয়া বা বারবার বমি।

তীব্র পেটব্যথা।

পানি পান করতে না পারা, প্রস্রাব কমে যাওয়া বা শ্বাসকষ্ট।

জ্বর বা ফোলা ক্রমে বাড়তে থাকা কিংবা অবস্থার অবনতি।

মাম্পস ছোঁয়াচে। লালাগ্রন্থি ফুলে ওঠার পর অন্তত পাঁচদিন অন্যদের থেকে আলাদা থাকুন; বিশেষ করে শিশু, গর্ভবতী নারী ও যাদের রোগ প্রতিরোধক্ষমতা কম, তাদের সংস্পর্শ এড়িয়ে চলুন।

আরও