অবহেলা নয়, প্রয়োজন সচেতনতা

নারীর প্রজনন স্বাস্থ্য ও সামগ্রিক সুস্থতার সঙ্গে জরায়ুর স্বাস্থ্য গভীরভাবে জড়িত।

জরায়ুর নানা সমস্যার মধ্যে ফাইব্রয়েড, এন্ডোমেট্রিওসিস, জরায়ুতে পলিপ, সংক্রমণ ও জরায়ুমুখের ক্যান্সার উল্লেখযোগ্য। এসব সমস্যা সময়মতো শনাক্ত ও চিকিৎসা না হলে অতিরিক্ত মাসিক রক্তপাত, তীব্র ব্যথা, রক্তস্বল্পতা, গর্ভধারণে জটিলতা এমনকি বন্ধ্যাত্বের মতো সমস্যাও দেখা দিতে পারে।

তাই জরায়ুর সুস্থতা নিশ্চিত করতে সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা, স্বাস্থ্যকর ওজন বজায় রাখা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতার প্রতি নজর দেয়া জরুরি। একই সঙ্গে অস্বাভাবিক রক্তপাত, দীর্ঘস্থায়ী তলপেটের ব্যথা বা মাসিকের অনিয়ম হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা নারীর দীর্ঘমেয়াদি প্রজনন ও সামগ্রিক স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরও