এডিস মশা থেকে সুরক্ষায় সতর্কতা জরুরি

উচ্চ জ্বর, মাথা ও শরীর ব্যথা, বমি, পেটে ব্যথা, র‌্যাশ ও রক্তপাত ডেঙ্গুর উল্লেখযোগ্য লক্ষণ।

বর্ষাকালে জমে থাকা পানিতে এডিস মশা বংশ বিস্তার করায় ডেঙ্গুর প্রকোপ বাড়ে। ঘরের আঙিনা, ছাদ, বারান্দা, ফুলের টবসহ যেকোনো স্থানে পানি জমতে না দেয়াই প্রতিরোধের প্রধান উপায়। এডিস মশা দিনের পাশাপাশি অন্য সময়ও কামড়াতে পারে, তাই সবসময় সতর্ক থাকা জরুরি। উচ্চ জ্বর, মাথা ও শরীর ব্যথা, বমি, পেটে ব্যথা, র‌্যাশ ও রক্তপাত ডেঙ্গুর উল্লেখযোগ্য লক্ষণ। জ্বরের শুরুতে এনএস১ এবং পরে আইজিএম পরীক্ষার মাধ্যমে রোগ শনাক্ত করা হয়। অতিরিক্ত রক্তপাত, তীব্র পেটব্যথা, বারবার বমি, শ্বাসকষ্ট বা প্রস্রাব কমে গেলে দ্রুত হাসপাতালে নিতে হবে। মশারি ব্যবহার, ফুলহাতা পোশাক পরা এবং আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি পর্যাপ্ত পানি ও পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে। নিজে থেকে ওষুধ না খেয়ে চিকিৎসকের পরামর্শ নেয়াও জরুরি।

আরও