ডায়েটে যা থাকবে

থাইরয়েড চিকিৎসার জন্য সুনির্দিষ্ট খাদ্যতালিকা নেই। তবে সঠিক পরিমাণে সব ধরনের খাবার খাওয়া জরুরি। রোগীর শরীরের পুষ্টি নিশ্চিত করতে সুষম খাবার খাওযা জরুরি।

থাইরয়েড চিকিৎসার জন্য সুনির্দিষ্ট খাদ্যতালিকা নেই। তবে সঠিক পরিমাণে সব ধরনের খাবার খাওয়া জরুরি। রোগীর শরীরের পুষ্টি নিশ্চিত করতে সুষম খাবার খাওযা জরুরি। যেমন—

 প্রতিদিন কমপক্ষে পাঁচ ধরনের ফল ও শাকসবজি খাওয়া

 আলু, রুটি, ভাত বা পাস্তার মতো উচ্চ ফাইবারযুক্ত খাবার খাওয়া

 দুধ বা দুগ্ধজাত খাবার খাওয়া

 মটরশুঁটি, ডাল, মাছ, ডিম, মাংস ও অন্যান্য প্রোটিন খাওয়া

 অল্প তেলের রান্না খাওয়া

 প্রচুর পরিমাণে তরল পান করা (দিনে কমপক্ষে ছয়-আট গ্লাস)

 প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলা এবং চিনি গ্রহণ কমিয়ে দেয়া

ফল, শাকসবজি, ডালজাতীয় উদ্ভিদ উৎস থেকে তৈরি খাবার, ছোলা, মসুর ডাল, মটরশুঁটি, বাদাম ও সম্পূর্ণ শস্যজাতীয় খাবার স্বাস্থ্যকর মাইক্রোবায়োম তৈরিতে সাহায্য করতে পারে।

থাইরয়েডের রোগীদের নিয়মিত ওষুধ খেতে হয়। ওষুধের পাশাপাশি আয়ুর্বেদে বেশকিছু ভেষজ উপাদানের কথাও উল্লেখ রয়েছে। সেগুলো খেলেও থাইরয়েড হরমোন ভারসাম্য স্বাভাবিক থাকে।

আয়ুর্বেদে ব্যাপক ব্যবহার রয়েছে অশ্বগন্ধার। এ ভেষজ উপাদান কর্টিসল হরমোনের (স্ট্রেস হরমোন) মাত্রা কমাতে এবং থাইরয়েডের গ্রন্থির কাজকে সচল রাখতে সাহায্য করে। হলুদও থাইরয়েডের জন্য ভীষণ উপযোগী। এটি শরীরের প্রদাহ কমায় এবং লিভারের কার্যকারিতাকেও সচল রাখে। এ ধরনের খাবার প্রতিদিনের খাদ্যতালিকায় রাখলেই থাইরয়েডের সমস্যা নিয়ন্ত্রণে থাকবে।

আরও