ব্যথা অবহেলা না করে দ্রুত নিন সঠিক চিকিৎসা

টেনিস এলবো বা ল্যাটারাল এপিকনডিইলাইটিস শুধু টেনিস খেলোয়াড়দের রোগ নয়; যারা নিয়মিত হাত, কবজি ও কনুই দিয়ে একই ধরনের কাজ করেন—যেমন ক্রিকেটার, গৃহিণী, কম্পিউটার ব্যবহারকারী, বাবুর্চি, কাঠমিস্ত্রি বা মোটরসাইকেল চালক, তাদেরও এ সমস্যায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। কনুইয়ের বাইরের অংশের টেন্ডনে অতিরিক্ত চাপ পড়লে ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষত তৈরি হয়, যা পরবর্তী সময়ে ব্যথা ও প্রদাহের কারণ হয়।

কনুই থেকে কবজি পর্যন্ত ব্যথা, ভারী জিনিস তুলতে কষ্ট হলে বিষয়টি অবহেলা করা উচিত নয়। এসব উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এলবো সাপোর্ট বা ব্রেস ব্যবহার করা যেতে পারে। ব্যথা কমাতে বরফ সেঁক, প্রয়োজনে গরম সেঁকও উপকারী হতে পারে। তবে ব্যথা দীর্ঘদিন স্থায়ী হলে বা দৈনন্দিন কাজ ব্যাহত হলে নিজে ওষুধ না খেয়ে ফিজিক্যাল মেডিসিন বা অর্থোপেডিক বিশেষজ্ঞের পরামর্শ নেয়া জরুরি।

আরও