মেনোপজ

ডায়েটে যা থাকা জরুরি

নারীদের মাসিক বন্ধ হয়ে যাওয়াকে মেনোপজ বলে। সাধারণত ৪৫-৫৫ বছর বয়সের মধ্যে মাসিক বন্ধ হয়ে যায়।

নারীদের মাসিক বন্ধ হয়ে যাওয়াকে মেনোপজ বলে। সাধারণত ৪৫-৫৫ বছর বয়সের মধ্যে মাসিক বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার আগে কিছু উপসর্গ দেখা যায়। যেমন—

  • অনিয়মিত মাসিক
  • শরীর গরম থাকা
  • ঘুম না হওয়া
  • ওজন বৃদ্ধি
  • অতিরিক্ত ঘাম
  • যৌন অঙ্গের শুষ্কতা
  • বিষণ্নতা, উদ্বেগ

মেনোপজ বিষয়ে অনেকের পূর্ব ধারণা না থাকায় অনেকে উপসর্গগুলোর সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেন না। মেনোপজ হওয়া একটি প্রাকৃতিক নিয়ম। নারীদের মধ্য বয়সের শেষের দিকে এটি শুরু হয়। এ শুরুটি কারো আগে হয়, কারো পরে হয়। শরীরের এ পরিবর্তনকে সহজভাবে মেনে নেয়াটাই এর সবচেয়ে বড় চিকিৎসা। এছাড়া খাদ্য ও জীবনযাত্রার মান পরিবর্তন করে এ অবস্থাকে মোকাবেলা করা যায়। সাধারণত দীর্ঘ সময় ধরে মাসিক হলে বা মাসিকের সময় অতিরিক্ত রক্ত গেলে কিংবা অন্যান্য উপসর্গে ফিজিশিয়ানের শরণাপন্ন হওয়ার প্রয়োজন হয়, আবার কেউ কেউ এ সময় হরমোন থেরাপি নেন। মানসিক সহযোগিতার জন্য কাউন্সেলিং সেবা নেয়া যায়। মেনোপজ সময়ে নারীদের প্রয়োজন অনুযায়ী সুষম খাদ্য গ্রহণ করা খুবই জরুরি। এ পরিস্থিতি মোকাবেলা করার জন্য যে ধরনের খাবার গ্রহণ করা উচিত:

  • মাছের তেল
  • ডালজাতীয় খাদ্য
  • ভিটামিন বি-৬
  • জিংক, ক্যালসিয়াম ও ভিটামিন-ডি
  • নিয়মিত ব্যায়াম করা
  • ধূমপান ত্যাগ করা
  • ওজন নিয়ন্ত্রণে রাখা
  • মাছ, দুধ, বাদাম খাওয়া। এ ধরনের খাবার শরীরে হরমোনের ব্যালান্স ঠিক রাখে
  • আশঁজাতীয় খাবার খাওয়া। এগুলো শরীরের ওজন কমাতে এবং রক্তের কোলেস্টেরল কমাতে সাহায্য করে

খাদ্যতালিকা থেকে প্রক্রিয়াজাত খাবার, কোমলপানীয়, নানা ধরনের ফাস্ট ফুড ও ট্রান্সফ্যাট, অতিরিক্ত লবণ, রিফাইন্ড কার্বোহাইড্রেট, উচ্চ ক্যালরিযুক্ত খাবার বাদ দেয়া ভালো। তবে মনে রাখতে হবে ব্যক্তির অন্যান্য শারীরিক অসুস্থতা বিবেচনায় রেখে খাদ্য নির্বাচন করতে হবে।

মেনোপজ বন্ধ হওয়া হরমোনজনিত প্রাকৃতিক নিয়ম হলেও এ সময়ের পরিস্থিতিগুলো সবাই একইভাবে মেনে নিতে পারেন না। তাই এ সময়ে পরিবারের সদস্যদের সহযোগিতা প্রয়োজন। স্বামী এ সময় সবচেয়ে বেশি মানসিক সাপোর্ট দিতে পারে। পরিবারের সদস্যরা একসঙ্গে বেড়ানোর পরিকল্পনা করতে পারেন। এছাড়া নারীরা বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডে জড়িত হওয়া, পছন্দের ছবি দেখা, বইপড়া, গান শোনা, বাগান করা ইত্যাদি ভালো এবং পছন্দের কাজ করে সময় কাটাতে পারেন।

আরও